Friday , 21 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

দাউদকান্দিতে শিশুকে ধর্ষণচেষ্টায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদক
AlorDhara24
March 21, 2025 8:08 am

কুমিল্লার দাউদকান্দিতে এক শিশুকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম তাজিনদার সিং (৫০)।

তিনি ভারতের পাঞ্জাবের লুধিয়ানা শহরের বাসিপাঠানা গ্রামের বাসিন্দা।

 

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে দাউদকান্দি উপজেলার রায়পুর সিংগুলা গ্রামের এক ব্যক্তির ভাড়াটিয়া বাসায় ধর্ষণচেষ্টার এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ভারতীয় নাগরিক তাজিনদার সিং দীর্ঘদিন ধরে উপজেলার মোহাম্মদপুর এলাকায় অ্যাগ্রো এমবুস লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। সিংগুলায় বাসা ভাড়া নিয়ে থাকেন।

সকালে ওই শিশুকে চকলেট দেওয়ার কথা বলে টেনে নিজের কক্ষে নিয়ে যান তাজিনদার।  পরে ধর্ষণের চেষ্টা করলে আশপাশের লোকজন তাকে আটক করেন।

 

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আমিনুল ইসলাম এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ভারতীয় নাগরিক তাজিনদার সিংকে আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

error: Content is protected !!