Monday , 15 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী নানা প্রকল্পের উদ্বোধন ও সরকারি দপ্তর পরিদর্শন

প্রতিবেদক
AlorDhara24
June 15, 2026 12:23 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: জলবায়ু সচেতনতা,খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি সহ মেধাচর্চাকে সামনে রেখে নারায়ণগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। সোমবার (১৫ জুন, ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি বিতর্ক উৎসব, অফিসার্স ক্লাবের ভবন সম্প্রসারণ, মাতৃসদন রুম, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ একাধিক প্রকল্পের উদ্বোধন এবং বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।

সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউসে পৌঁছালে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। পরে পুলিশ বাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। তিনি জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন এবং দাপ্তরিক কর্মকাণ্ড ও সেবার মান বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

​সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে Climate Resilient Campus Initiative-এর আওতায় “যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যে দিনব্যাপী ‘বিতর্ক উৎসব-২০২৬’ এর উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

​বিতর্ক উৎসবের পর বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জ সদর উপজেলার মাতৃসদন রুম, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এরপর তিনি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিস পরিদর্শন করে সাধারণ মানুষকে দ্রুত ও স্বচ্ছতার সাথে ভূমি সেবা প্রদানের নির্দেশনা দেন।

দিনের শেষভাগে বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জ মিশন পাড়া অফিসার্স ক্লাবের নতুন ভবন সম্প্রসারণের শুভ উদ্বোধন করেন। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের পরিকল্পনা ও বাস্তবায়নে এই সম্প্রসারণ কাজ সম্পন্ন হয়। দিনব্যাপী বিভাগীয় কমিশনারের সকল কার্যক্রমের সাথে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ​ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন:
“জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় খাল পুনরুদ্ধার ও বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের যুক্তিনিষ্ঠ চিন্তা ও বিশ্লেষণী ক্ষমতা গড়ে তুলতে বিতর্ক চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জকে শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশবান্ধব উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে হবে।

”সভাপতির বক্তব্যে ​নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন,
“নারায়ণগঞ্জ শুধু শিল্প নগরী নয়, এটি মেধা ও মননের নগরী। প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত এ জেলার শিক্ষার্থীরা যুক্তি ও জ্ঞানের চর্চার মাধ্যমে জাতীয় পর্যায়ে গৌরব বয়ে আনবে। জেলা প্রশাসন শিক্ষা, পরিবেশ ও জনসেবা ও জনকল্যাণে প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর।”

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলা, দোকানে লুটপাট ও হত্যার হুমকি

ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে র‍্যাব-১১’র নিরাপত্তা জোরদার

সোনারগাঁয়ে মুক্তিজোটের মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ !

ছুটিতেও সেবা দিতে প্রস্তুত ঢাকার হাসপাতালগুলো

রূপগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত !

সিদ্ধিরগঞ্জে ৯১০০ লিটার অবৈধ জ্বালানি উদ্ধার, মজুতদারদের বিরুদ্ধে কঠোর বার্তা ডিসির

সহকারী শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগের দাবিতে জাদুঘরের সামনে সুপারিশপ্রাপ্তদের মহাসমাবেশ

অসহায়দের মাঝে কম্বল বিতরণ করল ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন

সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া, পরিবার কাছে পেয়ে খুশি

বাংলাদেশ রিপোর্টাস ক্লাব ট্রাষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ খন্দকার শাহ আলম ভাই স্টক করে মৃত্যু বরণ করেন

error: Content is protected !!