Monday , 5 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে ফেরার পথে ছিনতাই, গাড়ির ধাক্কায় আহত ব্যবসায়ী

প্রতিবেদক
AlorDhara24
October 5, 2026 12:11 pm

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন মো. হাবিবুল্লাহ (৩১) নামে এক ব্যবসায়ী। ছিনতাইকারীদের ব্যবহৃত প্রাইভেটকারের পিছু নেওয়ার সময় ওই গাড়ির ধাক্কায় সড়কে পড়ে আহত হন তিনি।

রবিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ছালু হাজী রোডের মাথায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাবিবুল্লাহ সিদ্ধিরগঞ্জ থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, দুপুরে চিটাগাং রোডের দশতলা এলাকার ব্র্যাক ব্যাংক থেকে ছয় লাখ টাকা উত্তোলন করেন তিনি। পরে টাকা নিয়ে মোটরসাইকেলে মিজমিজি দক্ষিণপাড়ার বাসার দিকে রওনা হন।
অভিযোগে তিনি বলেন, মৌচাক ছালু হাজী রোডের মাথায় পৌঁছালে পেছন থেকে আসা সাদা রঙের একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় গাড়িতে থাকা তিনজনের মধ্যে একজন জানালা দিয়ে হাত বাড়িয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ টান দিয়ে নিয়ে নেয়। এরপর প্রাইভেটকারটি মৌচাক ইউটার্ন ঘুরে চিটাগাং রোডের দিকে চলে যায়।

হাবিবুল্লাহ আরও জানান, তিনি মোটরসাইকেলে ছিনতাইকারীদের গাড়ির পিছু নেন। একপর্যায়ে মাদানী নগর মাদ্রাসার সামনে পৌঁছালে প্রাইভেটকারটি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে আহত হন। পরে ছিনতাইকারীরা গাড়ি নিয়ে কাঁচপুর ব্রিজের দিকে পালিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

যা আছে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামায়

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা জরুরি: রূপগঞ্জে সেমিনার অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের নিচ থেকে ৬টি ওয়ান শুটার গান উদ্ধার

মাহমুদ ক্যালিগ্রাফি সেন্টার-এর আয়োজনে ব্যতিক্রমধর্মী ক্যালিগ্রাফি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ষষ্ঠ ঢাকা

ফতুল্লায় ১৬০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

দাম্পত্য কলহে ভেঙে পড়লেন পুলিশ সদস্য, মর্মান্তিক পরিণতি

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু / দগ্ধ ২

কম্বল কিনতে ৪৯৫ উপজেলায় ৩৩ কোটি ৮৭ লাখ টাকা বরাদ্দ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো জেলার ইতিহাসে সর্ববৃহৎ বৈশাখী শোভাযাত্রা

error: Content is protected !!