Wednesday , 25 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

কদমতলী বড় পুকুরপাড়া এলাকায় বিদ্যুতায়িত হয়ে নিহত ২

প্রতিবেদক
AlorDhara24
December 25, 2024 1:15 pm

আলোরধারা ডেস্ক: 

সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি তিন তলা ভবনের মালামাল উঠাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ছায়াপদ দাস (৪৫) ও নীল দাস (৬০)। বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার বড় পুকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

 

সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। পরে তাদের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার।

 

এদিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিহত নীল দাসের স্ত্রী সন্ধ্যা বালা সাংবাদিকদের জানান, নিহত ছায়াপদ সম্পর্কে তার খালু। তার স্বামী নীল দাস এবং ছায়াপদ দুজনে ইজিবাইক চালক।

পাশাপাশি তারা বাসাবাড়ির মালামাল উঠা-নামার কাজ করেন। বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭নং ওয়ার্ডের কদমতলী বড়পুকুর পাড় এলাকায় ফয়সাল আহমেদের নির্মাণাধিন তিন তলা ভবনে নির্মাণ সামগ্রী উঠানোর কাজ করছিলেন।

এসময় ভবনের কাজের জন্য আনা লোহার রড এবং এঙ্গেল সার্ভিস লাইনের সাথে সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
নিহত উভয়ের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলায়।

নিহত ছায়াপদ ওই এলাকার মৃত ভেজাল বর্মণ ও নীল দাস হরিস দাসের পুত্র। তারা সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার কলেজ পাড়ার কুট্টি ময়নার বাড়ির ভাড়াটিয়া। নীল দাসের স্ত্রী সন্ধ্যাবালা গার্মেন্টে আয়ার কাজ করেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনার সংবাদ পেয়ে একজন উপ-পরিদর্শককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কিন্তু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে অভিযোগ দিতেও কেউ আসেনি। অভিযোগের পরে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

১০ জেলায় মৃদু তাপপ্রবাহ, শুক্রবার ৪ বিভাগে বৃষ্টি হতে পারে

শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

জুলাই সনদ’ নিয়ে কোনো আপস করা হবে না — মাওলানা আবদুল জব্বার

খাল খননে গতি, বৃক্ষরোপণ ও ওয়াকওয়ে নির্মাণের সিদ্ধান্ত পানি সম্পদ উন্নয়ন কমিটির সভায় সভাপতিত্ব করেন ডিসি

যুবদলের মশক নিধন ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি

প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী ও শ্রমজীবীদের বুবলী যুব কল্যাণের পক্ষ থেকে ঠান্ডা পানি ও খাবার বিতরণ

নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী নানা প্রকল্পের উদ্বোধন ও সরকারি দপ্তর পরিদর্শন

দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা সই

থার্মোমিটারের পারদ ৮ ডিগ্রির ঘরে, মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ৩ জেলায়

চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

error: Content is protected !!