Saturday , 12 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ডাকাতিসহ বিভিন্ন অপরাধে সোনারগাঁয়ে ১০ জন গ্রেপ্তার

প্রতিবেদক
AlorDhara24
September 12, 2026 11:01 am

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ ক্যান বিয়ার ও এক বোতল মদ উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।
পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান-এর নির্দেশে ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় আড়াইহাজারের বালিয়াপাড়ার ছাইদুল ইসলাম (২৩), রূপগঞ্জের ভুলতার আশিক মিয়া (২৫)-কে গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৩ ক্যান বিয়ার ও এক বোতল মদ উদ্ধার করা হয়।

এছাড়া মাদক সেবনের অভিযোগে সোনারগাঁয়ের বুরুমদীর শফিকুল ইসলাম (৪৫), পশ্চিম দামোদরদীর তাজুল (৪২) ও মনারবাগের মোঃ ইলিয়াস (৩৮)-কে আটক করা হয়।
ডাকাতি প্রস্তুতি মামলায় সোনারগাঁয়ের সোনাপুরের মানিক মিয়া (৩১) ও মোঃ আক্তার হোসেন (৩২)-কে গ্রেফতার করা হয়।

সন্ত্রাস বিরোধী মামলায় লাধুরচরের জহিরুল ইসলাম (৪২) ও ওয়ারেন্টভুক্ত একই এলাকার বাহাউদ্দিন রুমিকে গ্রেফতার করা হয়।

এ ছাড়া মোবাইল কোর্টের সোপর্দকৃত বন্দর থানার পুরাতন বন্দর এলাকার মোঃ জাহিদ হাসান (২৮)-কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম সময়ের কন্ঠস্বরকে জানান, এলাকায় মাদক, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

বিচারপতি রউফ কাজের মধ্য দিয়ে দেশবাসীর অন্তরে বেঁচে থাকবেন: প্রধান উপদেষ্টা

ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় আল গোর

শিমরাইল পেট্রোল পাম্পের পিছনে চলছে সিন্ডিকেট ভিত্তিক মাদক ও হেরোইন ব্যবসা

দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু / দগ্ধ ২

সোনারগাঁয়ে ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের অভিযান,৪ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

‎রূপগঞ্জে রফিক বাহিনীর অস্ত্রধারীরা ধরার ছোঁয়ার বাইরে, আতঙ্ক কাটেনি এখনো

সিদ্ধিরগঞ্জে বাৎসরিক ছুটি ভাতার দাবিতে শ্রমিকদের আন্দোলন, নোটিশ টানিয়ে কারখানা বন্ধ ঘোষণা মালিকপক্ষের

রূপগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ॥

error: Content is protected !!