Wednesday , 30 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

শুভ হত্যার রহস্য উদঘাটন: ৩০ মামলার মাদক ব্যবসায়ী ফাতেমা ফতেসহ গ্রেফতার ৪

প্রতিবেদক
AlorDhara24
September 30, 2026 7:30 am

সদর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের আলোচিত শুভ চন্দ্র দাস হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ৩০টির বেশি মাদক মামলার আসামি মাদক সম্রাজ্ঞী ফাতেমা বেগম ওরফে ফতেসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সদর থানাধীন হকার্স মার্কেটের পিছনে দুর্গামলের সামনে রাস্তা থেকে শ্রী শুভ চন্দ্র দাস (৩০), পিতা- শ্রী হরি চন্দ্র দাস, সাং- গলাচিপা, থানা- সদর, নারায়ণগঞ্জ এর গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সদর মডেল থানায় মামলা নং-০৮, ধারা- ৩০২/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করেন।

ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও চাঞ্চল্যকর হওয়ায় নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস টিম তদন্তে নামে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করে ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং সুমন নামে এক আসামিকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। তার দেওয়া তথ্য মতে হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরে নরসিংদী থেকে ধিমন নামে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়।

এরই ধারাবাহিকতায় আজ ২৮ সেপ্টেম্বর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন কলাবাগ জাকিরশাহ অক্সিজেন ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি অনিকের মা ফাতেমা বেগম ফতেসহ ৪ জনকে গ্রেফতার করে ডিবি।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এছাড়া ফতে বক্তাবলী ঘাটের পাশে ৫ শতক জমি ক্রয় করেছিলেন। পরবর্তীতে একটি মামলায় জামিনের শর্তে নিহত শুভ সেখান থেকে ৩ শতক জমি নেয়। সেই পূর্ব শত্রুতার পাশাপাশি সম্প্রতি ফতের বাসায় মাদকবিরোধী পুলিশি অভিযানের জন্য শুভকে সন্দেহ করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।

এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি বার্মিজ চাকু ও আসামি বিশুর রিকশা চালনার প্রমাণপত্র উদ্ধার করা হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ফতুল্লা থানাধীন পঞ্চবটিস্থ বধ্যভূমিতে পুলিশ সুপার মহোদয়ের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বিএনপি মনোনীত প্রার্থী মান্নানকে শুভেচ্ছা জানালেন জিয়া সৈনিক দলের আহবায়ক।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া অনুষ্ঠিত

সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ এর সদস্যপদ পেলেন সাংবাদিক মোঃ মিঠুন মিয়া

শীতলক্ষ্যা নদীর মাটি কেটে বিক্রি করার সময় জনতা কর্তৃক মাটি ভর্তি ট্রাক আটক

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দেওভোগে শানে রিসালাত অনুষ্ঠিত

নোয়াখালীতে ধর্ষণে ব্যর্থ হয়ে মাকে হত্যা

সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা গুরুত্ব পেল নিরাপত্তা পরিস্থিতি

মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন করলো প্রত্নসম্পদ কমিটি

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

error: Content is protected !!