Monday , 4 November 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

টেকনাফে অস্ত্রধারী যুবক আটক

প্রতিবেদক
AlorDhara24
November 4, 2024 10:33 am

আলোরধারা ডেস্ক:

মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের পর মো. আলম (২৯) নামে এক অস্ত্রধারী যুবককে আটক করেছে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড তাজা গুলি ও একটি খালি খোসা উদ্ধার করা হয়।

রোববার (৩ নভেম্বর) বিকেলের দিকে টেকনাফের ঝিমংখালী সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ সোমবার (৪ নভেম্বর) এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হওয়া মিয়ানমারের নাগরিক হলেন কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ার ১২ নম্বর বালুখালী রোহিঙ্গা শিবিরের জি/৭ ব্লকের হাবিবুর রহমানের ছেলে মো. আলম।

বিজিবির দাবি আলম বিভিন্ন সময় টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান ও বাড়িঘরে ডাকাতির সঙ্গে সম্পৃক্ত।

বিজিবির তথ্য মতে, বিজিবির নিয়মিত টহলদল একজন ব্যক্তিকে একটি ব্যাগ হাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে ঝিমংখালীর শামছুলের ঘের এলাকার দিকে আসতে দেখে। ওই ব্যক্তির চলাচলের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহলদল তাকে আটক করে। পরে ওই ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড তাজা গুলি ও একটি খালি খোসা উদ্ধার করা হয়।

আলমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ডাকাতদলের সদস্য।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

পূর্ব তিমুরে বাংলাদেশিদের ‘ওয়ার্ক পারমিট’ নিয়ে আলোচনা

দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন

এফবিএমএসএর নতুন নেতৃত্বে ডা. রশিদ আহমেদ ও ডা. গোলাম সারোয়ার

এসএসসি পরীক্ষায় তিন বিদ্যালয়ে শতভাগ পাস

নীটকনসার্ন লিমিটেডের ভাইস প্রেসিডেন্টের উদ্যোগে রেলের জমি থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ

জাতিসংঘকে শাপলা চত্বর ও সাইদীর রায়কেন্দ্রিক হত্যাকাণ্ড নথিভুক্ত করার অনুরোধ

ডিসি রায়হান কবিরের দায়িত্বশীল নেতৃত্বে সেবার মানোন্নয়ন ও আইনশৃঙ্খলায় সাফল্য

গাজায় ৭২ ঘণ্টায় নিহত প্রায় ৬০০

পানি নিষ্কাশনের ব্যবস্থা ছাড়াই সড়ক নির্মাণ: রূপগঞ্জের নগরপাড়া বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

স্বাধীনতা দিবসে জাতীয় কর্মসূচি ঘোষণা

error: Content is protected !!