Wednesday , 17 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ফতুল্লায় তিতাসের অভিযান: ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,ওয়াশিং কারখানাকে জরিমানা

প্রতিবেদক
AlorDhara24
June 17, 2026 6:06 am

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

জ্বালানি অপচয় ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে নারায়ণগঞ্জের ফতুল্লায় বড় ধরনের অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় ৪০০ টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে একটি ওয়াশিং কারখানার অবৈধ সংযোগ কেটে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সদর উপজেলার জালকুঁড়ি ও রাব্বানীনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ।

তিতাস গ্যাসের ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আতিকুল ইসলাম জানান, রাব্বানীনগর এলাকায় বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দেড় শতাধিক বাড়িতে স্থাপিত প্রায় ৪০০ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রেগুলেটর ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

এরপর জালকুঁড়ি এলাকায় অবস্থিত ‘নারায়ণগঞ্জ ওয়াশিং প্ল্যান্ট’-এর অবৈধ গ্যাস সংযোগ দ্বিতীয়বারের মতো বিচ্ছিন্ন করা হয়। নিয়ম লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আসাদুজ্জামান আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ বলেন, “সরকারি সম্পদ রক্ষা ও নিরাপত্তার স্বার্থে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ অভিযান নিয়মিত চলবে। যারা বারবার একই অপরাধ করবে, তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিতাস গ্যাস ও জেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধ সংযোগের বিরুদ্ধে যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির নতুন কমিটি ঘোষণা, সভাপতি আরজু, সম্পাদক বিদ্যুৎ

সিদ্ধিরগঞ্জে সাবেক ছাত্রদল সভাপতি গ্রেপ্তারের পর জামিনে মুক্ত

ছুটির দিনেও অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের শ্রদ্ধা, দোয়া, স্মরণ ও সংবর্ধনা

এখনো বিভিন্ন জায়গায় বসে আছে আ. লীগের দোসররা: ফারুক

৮ জেলায় বইছে তাপপ্রবাহ, আগামী সপ্তাহে বাড়তে পারে বৃষ্টি

যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীন

বরগুনায় পান চাষে অপার সম্ভাবনার হাতছানি

পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল

সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য নির্বাচিত

error: Content is protected !!