Thursday , 25 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

মহরম উপলক্ষে ওয়ায়েস করনী (রা.) ফাউন্ডেশনের মিলাদ ও দোয়া মাহফিল

প্রতিবেদক
AlorDhara24
June 25, 2026 2:48 pm

বিশেষ প্রতিনিধি : ত্যাগ, ধৈর্য ও সত্যের পথে অবিচল থাকার মাস পবিত্র মহরম। এই মাসের তাৎপর্য স্মরণে বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:আ:) রহমতুল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

প্রতি বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মিলাদ ও দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।
২৫ জুন বৃহস্পতিবার বাদ জোহর চাষাড়াস্থ চান মাড়ি আর্মি মার্কেট সংলগ্ন সকল এন্টারপ্রাইজ এর পরিচালক ও বিশ্ব আশেকে হযরত ওয়ায়েস করণী রহমতুল্লাহ
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর সার্বিক তত্ত্বাবধানে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ওলামায়ে কেরাম, সুধীজন ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মহরম মাসের তাৎপর্য তুলে ধরে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, মহরম আমাদের শেখায় অন্যায়ের কাছে মাথা নত না করা, সত্যের জন্য ত্যাগ স্বীকার করা এবং মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা। কারবালার ঘটনা মুসলিম উম্মাহর জন্য এক মহান শিক্ষা ও স্মরণীয় ঘটনা। সমাজে হিংসা-বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার শিক্ষা মহরম থেকেই নিতে হবে।

তিনি আরও বলেন, হযরত ওয়ায়েস করনী রহমতুল্লাহ আলাইহির আদর্শ ছিল নিঃস্বার্থ ভালোবাসা। ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সেই আদর্শ ধারণ করেই প্রতি বছর এই মিলাদ মাহফিলের আয়োজন করি। উদ্দেশ্য একটাই— মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, শান্তি ও সহিষ্ণুতা জাগ্রত করা।

মিলাদ মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়ায় মহামারী ও সব ধরনের দুর্যোগ থেকে দেশবাসীকে হেফাজতের প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি শহিদুল ইসলাম রাসেল, ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষ বেলা ফাউন্ডেশন এর সভাপতি মোঃ শাহ্ আলম, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কাজী আনিসুল হক হীরা, ঢাকার নিউজ এর সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ এর সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক কামরুজ্জামান,কবি ও সাংবাদিক আদিত্য রুপু, দৈনিক যায়যায় দিন এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো: জসিম উদ্দিন,এশিয়ান টিভির ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান, এন এ এন টিভির ক্যামেরা পার্সন শাহজাহান, সুজন, ,সাংবাদিক ওয়ারদে রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

দোয়ার মোনাজাত পাঠ করেন নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদ এর পেশ ইমাম সাঈদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে সহ অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

গলাচিপায় প্রীতি ফুটবল ম্যাচে স্পেনকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা

নারী গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যু, স্বামী পরিচয়দানকারী ব্যক্তি ও শিশুকন্যা নিখোঁজ

রূপগঞ্জে ঈদ ঘিরে ৩শ মাদক স্পট সক্রিয়, তিন পুলিশ প্রত্যাহার

যাত্রীবোঝাই ট্রেন ছাড়ছে ঢাকা থেকে

জেলা তথ্য অফিস এর উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সর্ম্পকে স্মৃতিচারণ

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠা কালীন সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ কামাল হোসেনের সন্তান নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও তরুণ দলের নেতৃবৃন্দের উপর বর্বোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

হাতী মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন: মোহাম্মদ আলী

খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় না’গঞ্জ মহানগর বিএনপি’র দোয়া মাহফিল!

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা ও অভিনন্দন

error: Content is protected !!