Saturday , 28 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

আমরা পুলিশবান্ধব জনগণ চাই: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার

প্রতিবেদক
AlorDhara24
December 28, 2024 5:04 pm

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নিরাপদ নগরী গড়ে তুলতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ কাজ করতে জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

শনিবার (২৮ ডিসেম্বর) মিরপুর রূপনগর থানা এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ববোধ রয়েছে।

নিজ পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য নাগরিক হিসেবে আমাদের এই দায়িত্বটুকু পালন করতে হবে। আপনারা চান জনবান্ধব পুলিশ, আমরা চাই পুলিশ বান্ধব জনগণ।

মাদক, চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা শুধু আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।

যদি কোনো পুলিশ সদস্য অপরাধে জড়িত হয় এই তথ্যও দিন, তাদেরও ছাড় দেওয়া হবে না। জনসংখ্যার আনুপাতিক হারে যে পুলিশ থাকা প্রয়োজন তার তুলনায় পুলিশ অনেক কম। সীমিত পুলিশ নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। জনসাধারণ ও পুলিশ একসাথে কাজ করলে নিরাপদ নগরী হিসেবে গড়ে উঠবে ঢাকা।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও ধানমন্ডি থানা এলাকার নাগরিকরা অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় মিরপুর বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা !

হালতিবিলে সড়কের পাশে পড়েছিল যুবকের মরদেহ

পুনর্বহাল চান অব্যাহতিপ্রাপ্ত এসআইরা, নইলে কঠোর কর্মসূচি

কিশোরগঞ্জে তীব্র দাবদাহ, তাপমাত্রা ৩৫ দশমিক ৭

নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতনী মঞ্চের সাথে ধানের শীষের প্রার্থী এড.আবুল কালাম’র মতবিনিময়

বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করলেন এমপি কালাম

সাপ্তাহিক গণশুনানিতে অভিযোগ নিষ্পত্তিতে তাৎক্ষণিক পদক্ষেপের নির্দেশ

মাদকসহ পুলিশ সদস্য ও সহযোগী গ্রেপ্তার

প্রকাশ্যে আওয়ামী ডেভিল রিপন ফকির ও ছাত্রলীগ নেতা রবিন

সিদ্ধিরগঞ্জ থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

error: Content is protected !!