Friday , 6 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বেইজিং সামলাতে অভিজ্ঞ ব্যবসায়ী পারডুকে বেছে নিলেন ট্রাম্প

প্রতিবেদক
AlorDhara24
December 6, 2024 8:18 am

চীনে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে সাবেক সিনেটর ডেভিড পারডুকে বেছে নিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি এমনটি জানান।

আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসতে যাচ্ছেন।

 

তীব্র অবিশ্বাস আর বাণিজ্যিক টানাপোড়েন নিয়ে চলতে থাকা দুই দেশের সম্পর্ককে দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য তিনি এই ব্যবসায়িক অভিজ্ঞতাসম্পন্ন সাবেক রাজনীতিবিদকে বেছে নিলেন।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন,
তিনি (ডেভিড পারডু) এ অঞ্চলে শান্তি বজায় রাখার পাশাপাশি চীনের নেতাদের সঙ্গে কার্যকর কর্মসম্পর্ক গড়ে তোলার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আগামী জানুয়ারির ২০ তারিখে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ট্রাম্পএরইমধ্যে তিনি বলে রেখেছেন, বেইজিং যদি অত্যন্ত আসক্তি সৃষ্টিকারী মাদক ফেন্টানিলের পাচার বন্ধে পদক্ষেপ না নেয়, তাহলে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। নির্বাচনী প্রচারণা চলাকালে ট্রাম্প চীনা পণ্যের ওপর ৬০ শতাংশের বেশি শুল্ক আরোপের হুমকিও দিয়েছিলেন।

২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত সিনেটে জর্জিয়ার রিপাবলিকান সদস্য ছিলেন পারডু। তার ৪০ বছরের ব্যবসায়ী জীবন। আগে তিনি হংকংয়ে থাকতেন।

কয়েক দশক ধরে সাধারণত যুক্তরাষ্ট্রের বেইজিং দূতাবাসে সাবেক রাজনীতিবিদদেরই নিয়োগ দেওয়া হতো। কিন্তু ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেন পেশাদার অভিজ্ঞ কূটনীতিক নিকোলাস বার্নসকে নিয়োগ দেন। পারডুর মনোনয়নে আবার সেই ঐতিহ্য ফিরে আসার ইঙ্গিত দেখা যাচ্ছে।

ট্রাম্প তার প্রশাসনের অন্যান্য শীর্ষ পদে চীনবিরোধী নেতাদেরই মনোনীত করেছেন। এর মধ্যে সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী পদের জন্য প্রস্তাব করা হয়েছে।

ট্রাম্পের প্রথম মেয়াদে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে আইওয়া অঙ্গরাজ্যের সাবেক গভর্নর টেরি ব্রানস্টাডকে বেছে নিয়েছিলেন।
ব্রানস্টেড চীনের ব্যক্তিগত সম্পর্ক ব্যবহার করে বাণিজ্যিক উত্তেজনা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। তবুও দুই পক্ষ নজিরবিহীন এক বাণিজ্যিক যুদ্ধে জড়িয়ে পড়েছিল।

 

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সংস্কার ইস্যুতে ইউনূস সরকারের ‘ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজি’

অবিলম্বে অধ্যক্ষ নূর আক্তারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা

চট্টগ্রাম সফর শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি ডিসি জাহিদুল ইসলামের কৃতজ্ঞতা

বড় ভাই সমাজসেবক, ছোট ভাই মাদক ব্যবসায়ী দুই ভাইয়ের কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী

ঘরে ঢুকে বিশেষ অঙ্গে মেরে প্রবাসীকে খুন, টাকা-স্বর্ণালংকার লুট

সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে ফুটপাত ব্যবসায়ী ও তার স্ত্রী সন্তানকে মারধর বিএনপি যুবদলের ৬ জনের বিরুদ্ধে অভিযোগ

রূপগঞ্জে কলেজ ছাত্রীকে অপহরণ

রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬দফা দাবিতে কর্ম বিরতি !

এখনো বিভিন্ন জায়গায় বসে আছে আ. লীগের দোসররা: ফারুক

রূপগঞ্জে র‍্যাবের জালে দুই মাদক সম্রাট উদ্ধার বিপুল পরিমাণ মাদক!

error: Content is protected !!