Sunday , 8 March 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

এমপি মান্নানের নির্দেশে সিদ্ধিরগঞ্জে যানজট নিরসনে কাজ করছেন ২০ সেচ্ছাসেবী

প্রতিবেদক
AlorDhara24
March 8, 2026 3:05 pm

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে যানজট নিরসনে কাজ করছেন ২০ জন সেচ্ছাসেবী।
রোববার (৮ মার্চ) বিকেলে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে সেচ্ছাসেবকদের হাতে পোশাক তুলে দেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি।
দেখা গেছে, ঈদ উপলক্ষে জমে উঠেছে সিদ্ধিরগঞ্জের মার্কেটগুলো। ব্যস্ততা বেড়েছে সড়কগুলোতে। জনগুরুত্বপূর্ণ স্থানে সৃষ্টি হচ্ছে যানজট। কখনো কখনো যানজট রূপ নিচ্ছে তীব্র ও স্থায়ী যানজটে। থেমে থেমে চলছে গাড়ির চাকা। এতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মজীবি মানুষ। এতে অপচয় হচ্ছে অর্থ ও সময়। ভোগান্তিতে পড়তে হচ্ছে ঘরমুখী সাধারণ মানুষদের।
ঠিক সেই মুহূর্তে মানুষের ভোগান্তি লাঘবে যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়োগ দিয়েছেন বিশ জনের একটি সেচ্ছাসেবী টিম।
সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে লাখো শ্রমিকের কর্মসংস্থানের সুবিধা থাকায় সড়কগুলোতে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের যাতায়াত রয়েছে। যেসব পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়,সেসব পয়েন্টে কাজ করবেন ওই সেচ্ছাসেবকরা।
এদিকে সেচ্ছাসেবকদের তত্বাবধানে থাকা সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা মোহাম্মদ রিয়াজুল হাসান রিনাজ জানান, বেশ কিছু পয়েন্টে অবৈধ স্ট্যান্ড ও সড়কের ওপরে বিভিন্ন দোকান বসানোর কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। কিছুটা স্বস্তি নিয়ে সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে যেসব পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়, সেসব পয়েন্ট গুলোতে আমাদের এমপি মহোদয়ের নির্দেশে সেচ্ছাসেবী ভাইয়েরা কাজ করবেন বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, যুবদল কর্মী মো. তানিম, মো. কনক, মো. পান্থ, মো. রোমান, মো. ফরিদ, মো. সেলিম, মো. রতন ও মো. রুবেল প্রমুখ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেলের জয়জয়কার

শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন

প্রথম রমজানেই জমজমাট চকবাজারের ইফতার বাজার

রাজশাহীতে সার্বিক নিরাপত্তায় র‍্যাব, ঈদগাহে ডগ স্কোয়াডের তল্লাশি

নারায়ণগঞ্জ দুই নারী ও এক শিশুর খণ্ড বিখন্ড মরদেহ উদ্ধার

গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় নিম্নমানের খাবার বিক্রির অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাউথ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধিদল কে ফুল দিয়ে আন্তরিকভাবে স্বাগত জানান

জাতীয় গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতি চেয়ে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

সাংবাদিকদের মিলনমেলায় জান্নাতের ৯ম জন্মবার্ষিকী উদযাপন

এসএসসি পরীক্ষায় নকল ঠেকাতে জিরো টলারেন্স: ডিসি রায়হান কবির

error: Content is protected !!