Monday , 11 November 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

গাজায় নিহত হয়েছেন প্রায় অর্ধশত ফিলিস্তিনি

প্রতিবেদক
AlorDhara24
November 11, 2024 6:05 am

আলোরধারা ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা, লেবানন ও সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৯৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে গাজায় নিহত হয়েছেন প্রায় অর্ধশত ফিলিস্তিনি। এদিকে, লেবাননে ৭ শিশুসহ নিহত হয়েছেন ৩৮ জন। আর সিরিয়ায় প্রাণ হারিয়েছেন আরও ৭ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববার (১০ নভেম্বর) ইসরায়েলি বাহিনী গাজাজুড়ে অন্তত ৪৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়াতেই নিহত হয়েছেন ৩৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত দখলদার ইসরায়েলের হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৬০৩ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ২ হাজার ৯২৯ ফিলিস্তিনি।

অন্যদিকেম, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও ৩৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানী বৈরুতের উত্তরে আলমাত গ্রামে হামলায় ২৩ জন নিহত হয়েছেন। আলমাত গ্রামে হওয়া এই হামলায় নিহতদের মধ্যে ৭ শিশুও রয়েছে।

 

মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। অবশ্য ঠিক কত দিনে এই সেনারা নিহত হয়েছেন, তা এই বিবৃতিতে উল্লেখ করেনি গোষ্ঠীটি।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ১৮৯ জন নিহত এবং ১৪ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

তাছাড়া রোববার সিরিয়াতেও হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালায়। এতে অন্তত সাতজন প্রাণ হারান।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬

র‍্যাব-১১ এর পৃথক অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৬৭৮ গ্রাম অবৈধ মাদকদ্রব্য আফিম উদ্ধার করা হয়েছে।

বাঁশের সাঁকো নয়, স্থায়ী কালভার্ট হবে: না’গঞ্জ রেজিস্ট্রি অফিসে মামুন মাহমুদের প্রতিশ্রুতি

চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে নতুন কৌশলে ছাত্রদল

হিম হিম জলে উষ্ণতা ছড়িয়ে দিলো ব্যাচ ৯৭ না’গঞ্জ এর নৌতরী

শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মায়ের মৃত্যু

‎রূপগঞ্জে রফিক বাহিনীর অস্ত্রধারীরা ধরার ছোঁয়ার বাইরে, আতঙ্ক কাটেনি এখনো

ব্যাখ্যা চেয়ে নোটিশ,আহমেদুর রহমান তনুকে সাময়িক অব্যাহতি এনসিপির

হাদি হত্যা: প্রধান সন্দেহভাজন ফয়সলসহ দুইজন ভারতে আটক

সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণচেষ্টা, দুইজন আটক!

error: Content is protected !!