Tuesday , 31 March 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

প্রশিক্ষিত যুবদের ভাতা বিতরণে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, সহায়তায় বিকাশ ও রকেট

প্রতিবেদক
AlorDhara24
March 31, 2026 12:50 pm

প্রশিক্ষিত যুবদের মাঝে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস পদ্ধতিতে যাতায়াত ভাতা বিতরণ করেছে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। ৩০ মার্চ সোমবার বিকেলে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক প্রশাসন (যুগ্ম সচিব)   প্রিয়সিন্ধু তালুকদারের সভাপতিত্বে যাতায়াত ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অব রকেট এর আহমেদ শামসুল হুদা, বিকাশ লিমিটেডের গভর্ণমেন্ট পার্টনারশিপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেহমুদ আশিক ইকবাল সহ অন্যান্য।

প্রাণবন্ত অনুষ্ঠানে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম শাহরিয়ার রেজার স্বাগত বক্তব্যের মাধ্যমে ৩ মাস মেয়াদি পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্সের ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১ লক্ষ ১৭ হাজার ৯ শ টাকা রকেটের মাধ্যমে বিতরণ করা হয়। এছাড়া ঢাকা জেলাধীন ক্যান্টনমেন্ট ইউনিট থানার সাত দিন মেয়াদী বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১৮ হাজার টাকা বিকাশের মাধ্যমে বিতরণ করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থীগণ বিকাশ ও রকেট একাউন্ট-এ তাৎক্ষণিকভাবে ভাতা পেয়ে বেশ উল্লাস প্রকাশ করেন। এই পদ্ধতিকে তারা স্বাগত জানান।এই অনুষ্ঠানের মাধ্যমে অনলাইনে ভাতা বিতরণের শুভ সূচনা হলো এবং এখন থেকে এই জেলায় অনলাইনে ভাতা বিতরণ অব্যাহত থাকবে বলে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা জানান।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিএনপির ঐতিহাসিক বিজয় উদযাপনে সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

হিম হিম জলে উষ্ণতা ছড়িয়ে দিলো ব্যাচ ৯৭ না’গঞ্জ এর নৌতরী

রুপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্ব স্বাক্ষরের অভিযোগ

মাদকের বিরুদ্ধে আপসহীনতাই কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র

সিদ্ধিরগঞ্জের ব্যবসায়ী জামাল আকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সিঙ্গাপুরে স্বর্ণসহ ৩ পদক জয় দেশে ফিরলেন তাইহান সোয়াদ

এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে নাঃ ডিসি জাহিদ

মামলা আছে কিনা দেখার দরকার নেই, আওয়ামী সন্ত্রাসীদের দেখলেই গ্রেফতার: স্বরাষ্ট্র উপদেষ্টা

রূপগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের থানা কমিটির পুনর্গঠন সভাপতি মাওলানা ইউসুফ ফরীদী, সম্পাদক মাওলানা হাসান মহসিন

সড়ক দুর্ঘটনায় আহত দৈনিক অগ্রবাণী সম্পাদক স্বপন চৌধুরী

error: Content is protected !!