Saturday , 7 March 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সড়ক দুর্ঘটনায় আহত দৈনিক অগ্রবাণী সম্পাদক স্বপন চৌধুরী

প্রতিবেদক
AlorDhara24
March 7, 2026 8:48 am

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক মো. হারুন অর রশীদ চৌধুরী, যিনি স্বপন চৌধুরী নামে পরিচিত, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এস.ও রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, স্বপন চৌধুরী অটোরিকশায় করে গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে একটি দ্রুতগতির মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ধাক্কায় অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি ছিটকে পড়ে যান। তবে অল্পের জন্য ট্রাকের চাকার নিচে পড়া থেকে রক্ষা পান তিনি।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং সেখানে কয়েকটি সেলাই দিতে হয়েছে। পাশাপাশি তার বাম হাতের কনুইয়ে আঘাত লেগে হাড় ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

তার পরিবারের পক্ষ থেকে দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

তিনশত সিটের মধ্যে একটাও কাউকে ভাগ বসাতে দিবো না: মনির হোসাইন কাসেমী

ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে সশস্ত্র হামলা: নারীসহ ৭ জন আহত, বাড়িঘরে ভাংচুর ও নগদ টাকা–স্বর্ণালংকার লুটের অভিযোগ

এমপি মান্নানের নির্দেশে সিদ্ধিরগঞ্জে যানজট নিরসনে কাজ করছেন ২০ সেচ্ছাসেবী

সৎ মায়ের মামলায় মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইসরায়েলি বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

গ্যাস দুর্ঘটনার ৪০ বছর পর ভূপাল থেকে সরানো হল বিষাক্ত বর্জ্য

না.গঞ্জে হত্যা মামলায় শ্রমিক নেতা আটক, প্রতিবাদে সড়ক অবরোধ

এবার পুতিন কল করলেন ট্রাম্পকে

আওয়ামীলীগের দোসররা আমাকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে : আব্দুল্লাহ আল মামুন

error: Content is protected !!