Thursday , 25 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
AlorDhara24
June 25, 2026 2:17 pm

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার খানপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে খানপুর সর্দারপাড়া এলাকায় দারুস সালাম এতিমখানার সামনে অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে আশিক দেওয়ান (৩১) ও সাগর ইসলাম (৩৩) নামে দুইজনকে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৫ দশমিক ৫ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আশিক দেওয়ানের বাড়ি শরীয়তপুর জেলায় হলেও তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। অপরদিকে সাগর ইসলাম নারায়ণগঞ্জ সদর উপজেলার খানপুর এলাকার বাসিন্দা।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আশিক দেওয়ানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ছয়টি মাদক মামলা ও একটি অস্ত্র মামলা রয়েছে। এছাড়া সাগর ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় চারটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

চাষাঢ়ায় সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে ভুয়া র‌্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজ সজিব ভূঁইয়া গ্রেপ্তার

রূপগঞ্জে স্কাফ ও উইনসিরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্বর্ণজয়ের কৃতিত্বে তোলারাম কলেজ, এবার আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ

রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা \ গ্রাম পুরুষ শূন্য \ গ্রেফতার ২

শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা

সোনারগাঁয়ে নতুন ওসি: অপরাধ দমনে পরিচিত গোলাম সারোয়ার দায়িত্ব গ্রহণ

চলছে ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান

ছাত্র-জনতার অভ্যুত্থান ~নিরব রায়হান

আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা কামরুল ইসলাম-এর জন্মদিন

error: Content is protected !!