Sunday , 7 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা \ গ্রাম পুরুষ শূন্য \ গ্রেফতার ২

প্রতিবেদক
AlorDhara24
June 7, 2026 2:57 pm

রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জ উপজেলা নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফল উৎসব অনুষ্ঠানে হামলা চালিয়ে প্যান্ডেল, চেয়ার, টেবিল ও মঞ্চ ভাংচুরের ঘটনায় ২০জনকে নামীয় ও অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামি করে গতকাল ৭জুন রবিবার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জাকির হোসেনের ছেলে নিলয় (২১) ও আমজাদ হোসেনের ছেলে রাজু মিয়াকে (১৯) গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনার পর থেকে দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি, হাটাবো, কালনী, দাসেরকান্দীসহ আশপাশের গ্রামে পুরুষ শূন্য হয়ে পড়েছে। নারী ও শিশুরা রয়েছে আতঙ্কে।
পুলিশ জানায়, গত ৬জুন শনিবার রূপগঞ্জ উপজেলা নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফল উৎসব অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী আসার আগেই হামলা চালিয়ে মঞ্চ ভাংচুর করা হয়। শনিবার বিকেল ৩টার দিকে মোটরসাইকেলের বহর নিয়ে হেলমেট পরিহিত ১০০-১৫০ সদস্যের একদল যুবক রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, চাপাতি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা ফল উৎসবের নির্মিত প্যান্ডেল, চেয়ার, টেবিল ও মঞ্চ ভাংচুর করে। এছাড়া হামলাকারীরা মঞ্চে থাকা ৪টি সাউন্ডবক্স, মাইক, মাইকের ব্যাটারি ও মৌসুমী ফল লুটপাট করে নিয়ে যায়।
হামলায় আহত রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি (২৭), যুগ্ম আহবায়ক রাবেয়া আক্তার (২৫), নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল রাজ (৪০), সদস্য দপ্তর সেল সাখাওয়াত হোসেন তারেককে (২৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার ঘটনায় রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তি কমিটির যুগ্ম সদস্য সচিব আল ফারাবি বাদী হয়ে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী এলাকার আব্দুল কাদিরের ছেলে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ (৩৮), শিমুলিয়া এলাকার নাছির মোল্লার ছেলে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ সম্পাদক মারুফ মোল্লা (৩৫), নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ সম্পাদক মাইনুল ইসলাম সুরুজ (৩২), মেজবাহ উদ্দিনের ছেলে ও দাউদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুবেল পাশা (৩৭), শিমুলিয়া এলাকার ইসলাম হিরার ছেলে তারেক মিয়া (৩২), সাইফুল হিরার ছেলে রাজু হিরা (২৩), আজমত আলীর ছেলে নাজমুল (৩০), বিড়ল বাড়ী এলাকার জামাল উদ্দিনের ছেলে সোহাগ (২৮), দেবই এলাকার আব্দুল লতিফের ছেলে নাইম আহম্মদ (৩২), গোবিন্দপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে রাজু (১৯), জাকির হোসেনের ছেলে নিলয় (২১), দুয়ারা এলাকার সুরুজ মিয়া (৩৩), কালনী এলাকার আসিফ (২৮), রহিলা এলাকার মঞ্জুর হোসেন (৩০), রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো নামাপাড়া এলাকার সবুজ (৪০), মোক্তার (৪২), ফারুক (৩৫), বেলু মিয়ার ছেলে রহিম (২১), আনোয়ার আলীর ছেলে নাদিম (২৫), বকুল মিয়ার ছেলে জিলানীকে (২৫) নামীয় ও ৮০-১০০ জনকে অজ্ঞাত আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এনসিপির ফল উৎসবে হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে।

এজাহার নামীয় দুই জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তবে ঘটনায় জড়িত নয় এমন কাউকে পুলিশ গ্রেফতার করবে না।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

পুলিশ কবে মানুষের হবে?

নারায়ণগঞ্জে বিশ্বকবির ৮৫ তম প্রয়াণ দিবস পালন

রাঙামাটিতে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক আটক

পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ৪ জন গ্রেপ্তার, পলাতকদের খুঁজছে ডিবি

শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা

রূপগঞ্জে বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সোনারগাঁয় ৭০ বছরের বৃদ্ধা সন্ধ্যা রানী নিখোঁজ, সন্ধানের আবেদন

স্থানীয় পর্যায়ে বিতরণ করা সরঞ্জাম সেখান থেকেই কেনা হবে: দুর্যোগ উপদেষ্টা

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ৫ মাদক কারবারিসহ গ্রেফতার ৬

ছাত্র হত্যা মামলার আসামী জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

error: Content is protected !!