Friday , 6 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা

প্রতিবেদক
AlorDhara24
December 6, 2024 8:46 am

­বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। আর ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউসিং এলাকায়।

শুক্রবার (০৬ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে সকাল সাড়ে ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪২ স্কোর নিয়ে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে থাকে।

এদিন বায়ুদূষণে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি। ১৯০ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান অস্বাস্থ্যকর।

তালিকায় তৃতীয় ও চতুর্থ পর্যায়ে রয়েছে পাকিস্তানের দুই শহর করাচি ও লাহোর। দুটি শহরেরই বাতাসের স্কোর ১৮৬।

মূলত একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয় ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে। এটি বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। শহরটির বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় ও বর্ষাকালে কিছুটা উন্নত হয়

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা কামরুল ইসলাম-এর জন্মদিন

মাদ্রাসা শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

১২ বছরের দণ্ড থেকে খালাস বিএনপির দুলু

পাওনা টাকা না দিয়ে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর, আদালতে মামলা দায়ের

সিদ্ধিরগঞ্জে যে কারণে, যেভাবে স্বামীর গোপনাঙ্গ কর্তন করেন দ্বিতীয় স্ত্রী, এলাকা জুড়ে চাঞ্চল্য

অস্ত্র ঠেকিয়ে ছিনতাই মামলায় ৪ জনের যাবজ্জীবন

ধর্ষকের বিচার ৯০ দিনে নয়, সাত দিনে দেখতে চাই: জামায়াত আমির

রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

রূপগঞ্জে নাগরিক সেবায় পরিবর্তন আনবে বিশ্বব্যাংকের প্রকল্প

মহান বিজয় দিবসে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র চাষাড়া বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

error: Content is protected !!