Thursday , 24 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

তোমরা অত্যন্ত মেধাবী ভবিষ্যতে ভালো করতে হবে -অধ্যক্ষ

প্রতিবেদক
AlorDhara24
September 24, 2026 1:14 pm

তামিমুজ্জামান ভূঁইয়া নাফিজঃ উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ (ইন্টার) শ্রেণির নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও ক্লাস শুরু হয়েছে। নতুন নতুন স্বপ্ন আর একবুক আশা নিয়ে নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে পদার্পণ করায় কলেজ অঙ্গনে সৃষ্টি হয় এক নতুন উদ্দীপনা।

দিনটি উপলক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন ক্লাসে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল ইসলাম। নতুনদের স্বাগত জানিয়ে তিনি বলেন, “তোমরা অত্যন্ত মেধাবী। হাজারো শিক্ষার্থীকে পেছনে ফেলে মেধার স্বাক্ষর রেখে তোমরা এই ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজে ভর্তির সুযোগ পেয়েছ। কলেজ জীবনের এই সময়টুকু তোমাদের ভবিষ্যৎ গঠনের মূল ভিত্তি। পড়াশোনায় মনোযোগী হয়ে জীবনের আগামী দিনগুলোতে কীভাবে সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে হবে, সে বিষয়ে এখন থেকেই সংকল্পবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষকরা নবীনদের পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কাজে অংশ নিয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, মানসম্মত শিক্ষা ব্যবস্থা ও অসাধারণ একাডেমিক ফলাফলের কারণে প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের আবেদনের শীর্ষে ছিল এই কলেজটি। দেশব্যাপী একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের ক্ষেত্রে সরকারি তোলারাম কলেজ সারা বাংলাদেশে ১০ম স্থানে অবস্থান অর্জন করেছে। এ বছর কলেজের বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা মিলে মোট ২৪০০ শিক্ষার্থী নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে।

প্রথম দিনের ক্লাস শেষে নতুন সহপাঠীদের সাথে পরিচিত হতে ও ক্যামেরাবন্দী হতে দেখা যায় নবীন শিক্ষার্থীদের। স্বপ্নের আঙিনায় নতুন পথচলা নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

শেষ সময়ের ঈদ কেনাকাটায় খেয়াল রাখুন

ধারালো অস্ত্রসহ রূপগঞ্জে ৫ ডাকাত গ্রেপ্তার মিলল ডাকাতি হওয়া স্বর্ণালংকার

বছরের প্রথম দিনেই ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরছেন মনির খান

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ

ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী

স্বামীর পুরুষ নির্যাতন মামলা, স্ত্রীর নামে সমন জারি

বিএনপির ঐতিহাসিক বিজয় উদযাপনে সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি

নৌকায় চড়ে তীরহারা লাঙ্গল

সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন

error: Content is protected !!