Wednesday , 1 April 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত — মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু

প্রতিবেদক
AlorDhara24
April 1, 2026 12:38 pm

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেছেন, হাম-রুবেলা রোগ নিয়ে নারায়ণগঞ্জবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণ বুস্টার ডোজ মজুত রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকার সময়মতো হামের বুস্টার ডোজ টিকা প্রদান করলে এ রোগ এভাবে ছড়িয়ে পড়ত না।

রূপগঞ্জে দুই শিশুর মৃত্যুর বিষয়ে তিনি বলেন, তারা হামের পাশাপাশি অন্য রোগেও আক্রান্ত ছিল। এছাড়া জরুরি চিকিৎসা সহায়তা দিতে একটি হেল্পলাইন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। হামের সংক্রমণ দেখা দিলে হেল্পলাইনে যোগাযোগ করলে চিকিৎসকরা রোগীর বাড়িতে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বুধবার দুপুরে সরকারি সফরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌসসহ অন্যান্য চিকিৎসকরা।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন।

পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সরকারি সহায়তায় স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলো আধুনিকায়নের আশ্বাস দেন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
মোঃ আবু কাওছার মিঠু

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সংবাদ প্রকাশের পর ভুলতা সড়কের পাশের ময়লা-আবর্জনার স্তুপ অপসারণ

শহীদ ওসমান হাদীর ত্যাগই আমাদের প্রেরণা: রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির দোয়া মাহফিল !

গাজীপুরে ককটেল ছুড়ে ব্যবসায়ীর টাকা লুট

দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে সাংগঠনিক দক্ষতায় সম্মাননা পেলেন কামরুল ইসলাম

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে এড.সাখাওয়াতের দোয়া প্রার্থনা!

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে সেতু-ভবন, রাস্তায় ফাটল

মাদারীপুর জেলা আ.লীগের কার্যালয় ভাঙচুর

রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতদের হানা, অভিযানে যৌথবাহিনী

রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা-লুটপাট, গুলিবিদ্ধসহ আহত ১০

কাশীপুরে দুই অসহায় পরিবারের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদ

error: Content is protected !!