Saturday , 3 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

কিশোরী ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেফতার

প্রতিবেদক
AlorDhara24
October 3, 2026 2:31 pm

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকার কিশোরী ধষর্ণের অভিযোগে গত ২অক্টোবর শুক্রবার রাতে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকার রেদোয়ানের ছেলে নাদিম হোসেন (২২), শুক্কুর আলীর ছেলে সিহাব হাসান (২১) ও জহিরুল ইসলামের ছেলে ইমন মিয়া (১৯)।
পুলিশ জানায়, মৈকুলী গ্রামের কিশোরী তার বন্ধু আকাশ আহম্মেদের সঙ্গে গত ২অক্টোবর শুক্রবার বিকেলে পূর্বাচল উপশহরে মোটরসাইকেলে করে বেড়াতে যায়। পরে পূর্বাচল থেকে বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় পৌঁছলে কিশোরীর পূর্ব পরিচিত নাদিম হোসেন, সিহাব হাসান ও ইমন মিয়া তাদের মোটরসাইকেলের গতিরোধ করে জোরপূর্বক পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়।

এসময় কিশোরীর বন্ধু আকাশ আহম্মেদকে ভবনের একটি কক্ষে আটকে রেখে ওই যুবকেরা কিশোরীকে জোরপূর্বক পর্যায়ক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে ধর্ষকেরা কিশোরীর বন্ধু আকাশ আহম্মেদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। সেই টাকা এনে দেওয়ার জন্য কৌশলে সেখান থেকে আকাশ আহম্মেদ বের হয়ে সরকারি পরিষেবা ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে। এসময় পুলিশ ওই যুবকদের গ্রেফতার করে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

অভ্যুত্থানে নিহতরা ‘জুলাই শহীদ’ ও আহতরা ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতি পাবেন

রূপগঞ্জে প্রবাসী হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রূপগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার ॥

রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা

কেন্দ্রীয় যুব দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে আনন্দ র‍্যালী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের শ্রদ্ধাঞ্জলি

কোরবানি হচ্ছে না ‘ডোনাল ট্রাম্প’ খ্যাত মহিষ

বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির

টাকা ছাপিয়ে ছাড়লে কার লাভ, কার ক্ষতি?

মরদেহ উদ্ধারের ৫ মাস পর জানা গেলো ধর্ষণের তথ্য

error: Content is protected !!