Tuesday , 28 January 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নীটকনসার্ন লিমিটেডের ভাইস প্রেসিডেন্টের উদ্যোগে রেলের জমি থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ

প্রতিবেদক
AlorDhara24
January 28, 2025 11:51 am

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের পাঠানটুলি এলাকায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছেন নীটকনসার্ন লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর হোসেন মোল্লা। নীটকনসার্ন গ্রুপের সংলগ্ন এই এলাকায় দীর্ঘদিন ধরে আব্দুর রব ভূঁইয়ার ছেলে সাব্বির ভূঁইয়া প্রায় ১৫-১৬টি দোকান নির্মাণ করে প্রতিদিন দোকানপ্রতি ২০০ টাকা করে চাঁদা তুলছিলেন।

এছাড়াও অভিযোগ রয়েছে, এসব দোকান থেকে ব্যবসার আড়ালে মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছিল, যা এলাকার পরিবেশ নষ্ট করছিল। যদিও সাব্বির ভূঁইয়ার নিজের বাড়ির সামনের দোকানগুলো অক্ষত ছিল।

পাঠানটুলি মসজিদের সংলগ্ন নতুন রাস্তা দিয়ে নীটকনসার্ন লিমিটেডের বাস, ট্রাক এবং কাভার্ড ভ্যান চলাচল করতে অসুবিধার সম্মুখীন হচ্ছিল। কারণ, এই রাস্তার পাশে থাকা জমি নীটকনসার্নের অধীনে থাকা সত্ত্বেও দোকানগুলো সেখানে স্থাপন করা হয়েছিল।

নীটকনসার্ন লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর হোসেন মোল্লা বারবার সাব্বির ভূঁইয়াকে দোকানগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। এক পর্যায়ে, তিনি নিজেই বুলডোজার নিয়ে এসে এই দোকানগুলো ভেঙে দেন এবং জায়গাটি উচ্ছেদ করেন।

এই অভিযানের সময় উত্তেজনার সৃষ্টি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীর হোসেন মোল্লার সঙ্গে থাকা তিনজন গুরুতর আহত হন। তারা মাথায় আঘাত পান এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর জাহাঙ্গীর হোসেন মোল্লা বলেন, “আমার কোম্পানির জমি এতোদিন মানবিক দিক বিবেচনায় দিয়েছি। কিন্তু ওরা সেই মানবিকতার কোনো মূল্য দেয়নি। তাই বাধ্য হয়ে এই পদক্ষেপ নিতে হয়েছে।”

তিনি আরও জানান, সাব্বির ভূঁইয়ার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে সে এলাকায় বিশৃঙ্খলা তৈরি করেছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর হোসেন মোল্লা।

এ বিষয়ে নীটকনসার্ন লিমিটেডের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ফতুল্লায় আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ

নারায়ণগঞ্জে ‘পরকীয়ার জেরে’ সুমন হত্যা, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

পূবালী ব্যাংক ক্রেডিট কার্ড ও ব্যাংকিং প্রডাক্ট সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত

বন্দরে ট্রান্সফরমার চুরি,গ্রেফতার-১ , মামলা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের শ্রদ্ধা, দোয়া, স্মরণ ও সংবর্ধনা

যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করলো চীন

আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা কামরুল ইসলাম-এর জন্মদিন

কলেজের পাওয়ার স্টেশনে মিললো গলিত মরদেহ

আমরা আর কোন ফ্যাসিস্টদের দেশে কোন নৈরাজ্য করতে দেবনা

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা কোন দয়া নয়ঃ এড. সাখাওয়াত হোসেন

error: Content is protected !!