Thursday , 1 October 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

কোটি টাকা আত্মসাতের মামলায় বিপিটিএলের সাবেক পরিচালক মেরাজুল গ্রেপ্তার

প্রতিবেদক
AlorDhara24
October 1, 2026 2:56 pm

নিজস্ব প্রতিবেদকঃ বৈদ্যুতিক সাবস্টেশন সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাংলাদেশ পাওয়ার টেকনোলজি লিমিটেডের (বিপিটিএল) কারখানা থেকে মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল সরিয়ে নেওয়া এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতনসহ প্রতিষ্ঠানের ১ কোটি ৪১ লাখ ৯১ হাজার ১৬৫ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক মো. মেরাজুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।


বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা মডেল টাউনের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের শাহবাগ আমলী অঞ্চলের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার (সি.আর. মামলা নং-৪০৩/২০২৬) ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ (বিশ্বাসভঙ্গ), ৪২০ (প্রতারণা) ও ৩৮০ (চুরি) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আদালতের নথি ও এজাহার সূত্রে জানা যায়, বাংলাদেশ পাওয়ার টেকনোলজি লিমিটেডে সৈয়দ এসহাক মো. আবুল খায়ের চেয়ারম্যান হিসেবে ৪৫ শতাংশ এবং সৈয়দ রিয়াজুল করিম ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে ৪৫ শতাংশ শেয়ারের মালিক। অভিযুক্ত মেরাজুল ইসলাম প্রতিষ্ঠানটির ১০ শতাংশ শেয়ারের অংশীদার ছিলেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দেশ-বিদেশে ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকার সুযোগে মেরাজুল ইসলামের ওপর মৌখিকভাবে প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ ও দৈনন্দিন কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়। এ সময় তিনি প্রতিষ্ঠানের মেমোরেন্ডাম ও আর্টিকেল অব অ্যাসোসিয়েশনের নিয়মনীতি অনুসরণ না করে কোনো প্রাতিষ্ঠানিক সভা ছাড়াই নিজ সিদ্ধান্তে জনবল নিয়োগ ও অর্থ ব্যয় করতে থাকেন।

মামলার নথিতে আরও অভিযোগ করা হয়, একপর্যায়ে প্রতিষ্ঠানের শতভাগ মালিকানা কুক্ষিগত করার উদ্দেশ্যে মেরাজুল ইসলাম বহিরাগত লোকজনকে ভাড়া করেন। পরে কারখানার নিরাপত্তারক্ষী ও কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে ভারী যন্ত্রপাতি ও সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রাংশ একাধিক ট্রাকে করে রাতের আঁধারে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

নথি অনুযায়ী, কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন ও প্রয়োজনীয় যন্ত্রাংশ কেনার জন্য রাখা কোম্পানির তহবিল থেকে ৭৫ লাখ ৯১ হাজার ৯১৫ টাকা এবং কারখানা থেকে সরিয়ে নেওয়া কাঁচামাল ও যন্ত্রপাতির বাজারমূল্য ৬৫ লাখ ৯৯ হাজার ২৫০ টাকা। এ দুই খাতে মোট ১ কোটি ৪১ লাখ ৯১ হাজার ১৬৫ টাকা আত্মসাৎ ও চুরির অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, অর্থ ও মালামাল সরিয়ে নেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর গত ১২ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগের ‘মুসলিম বিরিয়ানি’ রেস্তোরাঁয় সাক্ষীদের উপস্থিতিতে একটি আপস-মীমাংসার বৈঠক হয়। সেখানে প্রতিষ্ঠানের হিসাব কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন ও মো. রফিকুল ইসলামের উপস্থিতিতে অর্থ ও মালামালের হিসাব তুলে ধরা হলে মেরাজুল ইসলাম তা পরিশোধে অস্বীকৃতি জানান এবং হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

পরদিন ১৩ সেপ্টেম্বর ভুক্তভোগী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহবাগ থানায় অভিযোগ করতে গেলে থানা থেকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে সিএমএম আদালতে নালিশি অভিযোগ করা হলে আদালত তা আমলে নেন এবং আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানা পাওয়ার পর বুধবার মোহাম্মদপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ পাওয়ার ইনোভেশন লিমিটেড (বিপিআইএল), ২৪/এ-১ ও ২৪/এ-২, বসিলা মেইন রোড, মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পিরোজপুরের পাড়েরহাটের বাসিন্দা মো. মেরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মেরাজুল ইসলামের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জ এ এসএসসি ২০০১ ব্যাচ বন্ধু মহল মিলে নির্বাচনী প্রচারণা

না’গঞ্জ ফটোগ্রাফি ক্লাব এর প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোকচিত্র ও ভিডিওচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন

২০২৫ সালের শেষ অথবা ’২৬-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন: ড. ইউনূস

বড়দিনে রাজধানীতে আতশবাজি-পটকা-ফানুস নিষিদ্ধবড়দিনে রাজধানীতে আতশবাজি-পটকা-ফানুস নিষিদ্ধ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার

আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা কামরুল ইসলাম-এর জন্মদিন

এনায়েতনগরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাজারীবাগে মিলল যুবকের মরদেহ

ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড

ফরিদগঞ্জে বড় ভাইয়ের বসতঘর দখল করে ছোট ভাই আওয়ামিলীগ নেতার রান্নাঘর নির্মাণ

error: Content is protected !!