Saturday , 23 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ৩৮ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ

প্রতিবেদক
AlorDhara24
May 23, 2026 12:01 pm

রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত ৬

রূপগঞ্জ  প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তারাবো বাজার এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে রনি মিয়া (২৪) নামের এক যুবক গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছে। গত ২১মে বৃহস্পতিবার রাত ১০টা থেকে রাত ১২ টা পর্যন্ত তারাবো উত্তরপাড়া এলাকার শ্রাবণ গ্রুপ এবং দক্ষিণপাড়া এলাকার নবী ভান্ডারীর গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে তারাবো পৌরসভার উত্তরপাড়া এলাকার শ্রাবণ ও রুবেল গ্রুপের সঙ্গে দক্ষিণপাড়া এলাকার নাজমুল ও নবী ভান্ডারির গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাক্বিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও একপর্যায়ে গুলি বিনিময় হয়। দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি ছোঁড়ে। এসময় ১৩-১৪ টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ছয়জন আহত হয়। আহতদের মধ্যে একজন রনি মিয়া(২৪)গুলিবিদ্ধ হয়েছে। সে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা। সে নবী ভান্ডারীর পক্ষ নিয়ে সংঘর্ষে যোগ দেয়।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন বাড়িঘর, দোকানপাট ও যানবাহনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলাকারীরা তারাবো বাজারের আব্দুর রফিক, মাহমুদ হোসেন ও আব্দুর রাজ্জাকের ফলের দোকান, সেলিমের রেস্টুরেন্ট সহ তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর এবং লুটপাট করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত পৌনে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ৩৮ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। আহতদের উদ্ধার করে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি এখন শান্ত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
মোঃ আবু কাওছার মিঠু

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

রূপগঞ্জে পিস্তলসহ ১৮ মামলার আসামি শ্রাবণ ও ৩ সহযোগী গ্রেপ্তার

দীর্ঘ বিরতির পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭

তুরস্কে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

যানজট নিরসনে পেশাদারিত্বের স্বীকৃতি, টিআই করিমকে রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা

ফেব্রুয়ারির বেতন দেয়নি ১২২ পোশাক কারখানা, ঈদ বোনাস নেই ৭২৩টিতে

সিদ্ধিরগঞ্জে অপপ্রাচারের শিকার বিএনপি নেতা হালিম জুয়েল

ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির

অতিরিক্ত বাস ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রশাসকের হস্তক্ষেপ চাইল শ্রমিক-কর্মচারী ঐক্য ফেডারেশন

গাজীপুরে বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালক নিহত

error: Content is protected !!