Thursday , 14 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

একাধিক অভিযোগে অভিযুক্ত রুহুল আমিন, প্রশাসনের দৃষ্টি কামনা

প্রতিবেদক
AlorDhara24
May 14, 2026 11:03 am

​স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে জমি বিক্রির নামে প্রতারণা ও জালিয়াতির মহোৎসবে মেতে উঠেছেন রুহুল আমিন নামে এক ব্যক্তি। ভুক্তভোগীদের দাবি, এই প্রতারকের বিরুদ্ধে আদালত ও থানাসহ বিভিন্ন দপ্তরে একাধিক জালিয়াতির অভিযোগ থাকলেও রহস্যজনকভাবে তিনি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
​অভিযোগ সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর থানার মৃত আবু মিয়ার ছেলে রুহুল আমিন ধামগড় মৌজাস্থিত আর এস খতিয়ান নং- ২২৯৬ এবং সিএস নং- ৯৬৭ ভুক্তভোগীর নিকট বিক্রির প্রস্তাব দেন। মোট ১১ শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয় ১৪ লক্ষ ৫০ হাজার টাকা।
​চুক্তি অনুযায়ী, যমুনা ব্যাংকের একটি চেকের মাধ্যমে (নং- jcanob8881024) দুই লক্ষ টাকা বায়না গ্রহণ করে ৫৪৮৮ নং দলিলের মাধ্যমে বায়না রেজিস্ট্রি করা হয়। সমস্ত টাকা পেমেন্ট হওয়ার পরে চুক্তিনামায় ৩ মাসের মধ্যে জমি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও জমি বুঝিয়ে দিচ্ছেন না রুহুল আমিন। উল্টো পাওনাদার ও ক্রেতারা জমির দাবি করলে তিনি নানা ধরনের টালবাহানা ও হুমকি প্রদর্শন করছেন বলে অভিযোগ উঠেছে।
​অনুসন্ধানে জানা গেছে, রুহুল আমিনের প্রতারণার জাল শুধু এই একটি জমির মধ্যেই সীমাবদ্ধ নয়। ধামগড় ইউনিয়নের মনারবাড়ী এলাকায় তার বিরুদ্ধে জমি সংক্রান্ত একাধিক জালিয়াতি, ভুয়া দলিল তৈরি এবং সাধারণ মানুষকে ঠকানোর অভিযোগ রয়েছে।  ভুক্তভোগী জুয়েল মিয়া জানান​”রুহুল আমিন একজন পেশাদার প্রতারক। তিনি একই জমি কয়েকবার বায়না করেন এবং প্রভাবশালী মহলের দাপট দেখিয়ে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেন।” শুধু তাই নয় রুহুল আমিন ধর্ম মন্ত্রনালয়ের ইসলামি ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ শাখার তৃতীয় শ্রেনীর কর্মকর্তা হয়ে কোটি পতি বনে যান।  ঢাকা নারায়ণগঞ্জে গড়ে তোলেন ফ্লাট ও আলিশান বাড়ি। ভোক্তভোগীর অভিযোগ দুদুক কর্মকর্তা সঠিক অনুসন্ধান করলে বেড়িয়ে আসবে থলের বিড়াল।

​প্রতারক রুহুল আমিন বর্তমানে রংপুর বিভাগে কর্মরত থাকলেও তার অত্যাচারে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। তারা নিজেদের টাকা ও জমি উদ্ধারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, বন্দর থানা পুলিশ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদকের) কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

​ভুক্তভোগীদের আশঙ্কা, দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে এই প্রতারক আরও অনেক মানুষের সর্বস্ব লুটে নেবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

দরকারি চ্যাট খুঁজে পেতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

আজ ১৩ ডিসেম্বর রূপগঞ্জ মুক্তদিবস

আন্তর্জাতিক বাণিজ্য মেলা দৃষ্টিনন্দন ও বাহারি পাটজাত পণ্য ক্রেতাদের চাহিদা

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাকিল গ্রেপ্তার

সংস্কার ইস্যুতে ইউনূস সরকারের ‘ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজি’

‘রূপালী মৎস্য, স্বনির্ভর দেশ’ স্লোগানে নারায়ণগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

ব্যাংকিং খাতে সংস্কারের অভাবে ব্যবসাবাণিজ্য কঠিন পরিস্থিতিতে: মোহাম্মদ হাতেম

দুই শিশুর দায়িত্ব নিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।

সোনারগাঁয়ে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের অভিযান, জরিমানা

নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত — মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু

error: Content is protected !!