Tuesday , 28 April 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জ শহরের চলমান হকার উচ্ছেদ অভিযান, পুনর্বাসন সংকট এবং ভয়াবহ যানজট পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ যুব ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার কার্যকরি সদস্য রাতুল দেওয়ান।

প্রতিবেদক
AlorDhara24
April 28, 2026 3:01 pm

এক বিবৃতিতে তিনি বলেন, নগরবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান একটি প্রয়োজনীয় ও সময়োপযোগী পদক্ষেপ। তবে পরিকল্পনাহীন ও সমন্বয়হীনভাবে পরিচালিত এই অভিযান বর্তমানে নগরজীবনকে আরও জটিল করে তুলেছে। একদিকে হকার উচ্ছেদ করা হচ্ছে, অন্যদিকে তাদের জন্য কোনো কার্যকর পুনর্বাসন পরিকল্পনা দৃশ্যমান নয়—ফলে সৃষ্টি হচ্ছে নতুন সামাজিক ও অর্থনৈতিক সংকট।

তিনি আরও বলেন, হকারদের পুনর্বাসন নিশ্চিত না করে কেবল উচ্ছেদ অভিযান চালানো একটি অদূরদর্শী সিদ্ধান্ত, যা টেকসই সমাধান দিতে ব্যর্থ হবে। জীবিকার তাগিদে তারা পুনরায় ফুটপাত দখলে ফিরে আসতে বাধ্য হবে—এতে করে প্রশাসনের এই উদ্যোগ প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

যানজট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত সিটি কর্পোরেশনের ট্রাফিক এক্সিকিউটিভদের একটি বড় অংশকে উচ্ছেদ অভিযানে ব্যবহার করার ফলে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি ভেঙে পড়েছে। এর সুযোগে নিষিদ্ধ ব্যাটারিচালিত অটো ও মিশুক অবাধে শহরে প্রবেশ করছে, যা যানজটকে আরও তীব্র করে তুলছে।

তিনি অভিযোগ করেন, প্রশাসনের দায়িত্বহীনতা ও সমন্বয়ের ঘাটতির কারণে আজ নারায়ণগঞ্জবাসী ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ জনগণের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, বাড়ছে দূষণ ও জনদুর্ভোগ।

এই প্রেক্ষাপটে রাতুল দেওয়ান কয়েকটি সুস্পষ্ট প্রস্তাব তুলে ধরেন—
১. হকার উচ্ছেদের পাশাপাশি অবিলম্বে পরিকল্পিত ও মানবিক পুনর্বাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
২. উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় ট্রাফিক এক্সিকিউটিভদের পরিবর্তে সিটি কর্পোরেশনের নিজস্ব উচ্ছেদ টিমকে দায়িত্ব দিতে হবে।
৩. ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিতদের শুধুমাত্র যানজট নিরসনে কাজে লাগাতে হবে এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
৪. শহরের সকল প্রবেশপথে কঠোর নজরদারি জোরদার করে অবৈধ ব্যাটারিচালিত অটো ও মিশুকের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।
৫. প্রশাসন ও সিটি কর্পোরেশনের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে একটি সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করতে হবে।

তিনি দৃঢ়ভাবে বলেন, “আমরা দখলমুক্ত ফুটপাত চাই, কিন্তু তার সাথে চাই পরিকল্পিত পুনর্বাসন এবং সচল, নিরাপদ সড়ক। জনভোগান্তি সৃষ্টি করে কোনো উন্নয়ন গ্রহণযোগ্য নয়।”

শেষে তিনি প্রশাসন ও সিটি কর্পোরেশনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে নগরবাসীকে সাথে নিয়ে গণআন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হওয়া হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!