Tuesday , 17 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

কোরআনের পাখিদের হাতে ঈদ শুভেচ্ছা উপহার তুলে দিলেন মমতাজ উদ্দিন মন্তু

প্রতিবেদক
AlorDhara24
March 17, 2026 3:31 pm

সোমবার তারাবির নামাজ আদায় শেষে সিদ্ধিরগঞ্জ থানাধীন ২ নম্বর ঢাকেশ্বরী হাফিজিয়া মাদ্রাসার কোরআনের কোমলমতি হাফেজদের মূল্যায়নে তাদের হাতে ঈদ উপহার তুলে দেন ধনকুন্ডা ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মমতাজ উদ্দিন মন্তু । চল্লিশাধিক মাদ্রাসা ছাত্রকে তিনি ঈদের একইরকম সাদা রঙের জোব্বা পোশাক উপহার দেন এবং তাদের আগামীর জীবন নিয়ে দোয়া ও প্রার্থনা করেন। এসময় মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ আরিফ বিল্লাহ ও অন্যান্য শিক্ষক ছাড়াও দলীয় নেতাকর্মী, মসজিদ কমিটির পরিচালক মোহাম্মদ শামীম তালুকদার এবং মাইনউদ্দিন উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মমতাজ উদ্দিন মন্তু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ২ নম্বর ঢাকেশ্বরী বাস স্ট্যান্ড সংলগ্ন ‘মসজিদে মোজাদ্দেদিয়া ওয়ালিউল্লাহ খানকায়ে মোজাদ্দেদিয়া সাঈদিয়া আজুদিয়া হাফিজিয়া মাদ্রাসা’র কোরআনের হাফেজদের হাতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উক্ত উপহার তুলে দেন।

ঈদ উপহার ও কোমলমতিদের মূল্যায়নে মমতাজ উদ্দিন মন্তুকে পাশে পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়ে নিষ্পাপ শিশুরা। আনন্দে শিশুরা সবাই তাকে আবৃত করে ঘিরে ধরে। মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ আরিফ বিল্লাহ এ প্রসঙ্গে বলেন, সব ক্ষেত্রেই মেধাবীদের মূল্যায়ন হওয়া উচিত। আমাদের এখানে এমন অনেক ছাত্র আছে যারা এতিম ও অসহায়। আবার কারো মা আছে বাবা নেই। মূলত সুবিধাবঞ্চিত শিশুরা এই উপহার পেয়ে উপকৃত হলো। মন্তু ভাইকে আমরা সবসময় পাশে পেলে কোরআনের প্রকৃত আলোর দিশারীদের আমরা সঠিক দীক্ষায় দীক্ষিত করতে পারবো। তাদের উৎসাহ প্রদানে মন্তু ভাইয়ের মতো সকলেরই এগিয়ে আসা উচিত।

এ প্রসঙ্গে মমতাজ উদ্দিন মন্তু জানান, সবসময়ই আমি সবার পাশে দাঁড়াতে সদা প্রস্তুত। হাফিজিয়া মাদ্রাসার কোরআনের হাফেজদের আমার বিশেষ ভালো লাগে। মহান রাব্বুল আলামিনকে শুকরিয়া জানাই, আমি যে কাজ শুরু করেছি মৃত্যুর আগ পর্যন্ত তা যেন করে যেতে পারি—আল্লাহ আমাকে নেক হায়াত দান করুন। আমি যেন কোরআন এবং কোরআনের হাফেজদেরকে মূল্যায়ন করতে সবসময় পারি। মা যেমন সন্তানকে আগলে রাখে, আমি ঠিক একইভাবে যেন তাদেরকে আগলে রাখতে পারি এবং পাশে দাঁড়াতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দিন।

উপহার প্রদান শেষে ছোট ছোট এই শিশুদের ঈদ উপলক্ষে বাড়িতে গমন এবং সুস্থ-সালামতে ফিরে আসা এবং তাদের সুন্দর আগামীর প্রত্যাশায় তিনি দোয়া কামনা করেন। ঈদ পরবর্তী সময়েও একই মাদ্রাসার ছাত্রদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান ও ভবিষ্যতে তাদের সহযোগিতা করা এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন মমতাজ উদ্দিন মন্তু ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া, পরিবার কাছে পেয়ে খুশি

রাবি ক্যাম্পাসে ঘুরতে গিয়ে বহিরাগত শিক্ষার্থীর মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

প্রধান উপদেষ্টার কাছে ৪ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

ঢাকা -১৮ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধেয় বড় ভাই এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের সাথে শুভেচ্ছা বিনিময়।

যা আছে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামায়

নাঃগঞ্জ ফতুল্লা’য়  ট্রাস্ট ওয়েলফেয়ারের উদ্যোগে ৩ শতাধিক শীতবস্ত্র বিতরণ

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে বহিষ্কার

যে কারণে ২০২৫ সালেই নির্বাচন চায় বাম দলগুলো

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফ’র গুলি

ঈদের আগে বাজার মূলধনে যোগ হলো ২ হাজার কোটি টাকা