Saturday , 12 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ শুরু নারায়ণগঞ্জে

প্রতিবেদক
AlorDhara24
September 12, 2026 7:46 am

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ডেঙ্গু প্রতিরোধ ও নগরীকে পরিচ্ছন্ন রাখতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” বর্ণাঢ্য রেলি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ফতুল্লা স্টেডিয়ামের সামনে সকাল এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির।

“পরিষ্কার পরিবেশ, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। জাতীয় পর্যায়ে একই কর্মসূচি আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেন।

জেলা প্রশাসন জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে আগামী তিন মাস প্রতি শনিবার জেলার সকল সরকারি দপ্তর, স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। একইসঙ্গে জেলার সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদেও এ কার্যক্রম একযোগে শুরু হয়েছে।

কর্মসূচির মূল লক্ষ্য— এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সকল পর্যায়ে পরিচ্ছন্নতা সংস্কৃতি গড়ে তোলা।

জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন,“ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রতি শনিবার আমরা সরকারি দপ্তরগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালাব। পাশাপাশি বাড়ির ছাদ, আঙিনা ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে নাগরিকদের সচেতন হতে হবে। আমাদের লক্ষ্য একটি ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তোলা।”

বিশেষ অতিথি পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন,
“আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনস্বাস্থ্য রক্ষাও আমাদের দায়িত্ব। ডেঙ্গু প্রতিরোধে জেলা পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা দেবে। অভিযানে কেউ বাধা দিলে বা সরকারি নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা বিশ্বাস করি, জনগণকে সঙ্গে নিয়েই এ অভিযান সফল করতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ডেঙ্গু এখন আর কেবল স্বাস্থ্য সমস্যা নয়, এটি একটি সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ। তাই প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সরকার জাতীয়ভাবে এ বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সে কর্মসূচির অংশ হিসেবে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করল।

জেলা প্রশাসন থেকে জানানো হয়,
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জান্নাত-এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা

ডিসি এসপি’র সাথে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ

আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা কামরুল ইসলাম-এর জন্মদিন

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু

চান্দিনায় বাসে তল্লাশি: বিদেশি পিস্তলসহ আজমেরী ওসমানের ক্যাডার শাকিল ও সহযোগী আটক

সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

ফের ডিসির বদলিতে নাজির হতে মরিয়া দুর্নীতির বরপুত্র কে এই সিকদার?

জেলা বিএনপির সভাপতির বক্তব্য প্রত্যাহারে ২৪ ঘন্টার আল্টিমেটাম

ভান্ডারি পুলে ফিল্মি কায়দায় কুপিয়ে ১৭ হাজার টাকা ছিনতাই

র‍্যাব-১১ এর পৃথক অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৬৭৮ গ্রাম অবৈধ মাদকদ্রব্য আফিম উদ্ধার করা হয়েছে।

error: Content is protected !!