Monday , 28 April 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

বুড়িমারী ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
AlorDhara24
April 28, 2025 9:14 am

বুড়িমারী এক্সপ্রেস নিজেদের স্টেশন থেকে চালুর দাবিতে লালমনিরহাটে মাহসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে মেডিকেল মোড়ে স্থানীয়রা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন।

এতে দূরপাল্লার বাস ও ট্রাকসহ সবধরনের ভারি যানচলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তবে ছোট আকারের যান চলাচল এখনো অব্যাহত রয়েছে।

অবরোধকারীরা অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ঢাকা রুটে সরাসরি বুড়িমারী এক্সপ্রেসের চলাচল শুরু না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখবেন।

বিক্ষোভকারীরা জানান, গত ২১ এপ্রিল থেকে একই দাবিতে হাতীবান্ধা-পাটগ্রামের সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এর ফলে লালমনিরহাট-বুড়িমারী রুটের চারটি উপজেলায় গত আট দিন ধরে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

গত বছরের ১২ মার্চ বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ‘বুড়িমারী এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তবে উদ্বোধনের প্রায় এক বছর পেরিয়ে গেলেও ট্রেনটি সরাসরি বুড়িমারী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এই পরিস্থিতিতে পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ট্রেনটির নামকরণ বুড়িমারী এক্সপ্রেস হলেও এটি বুড়িমারী স্টেশন থেকে চলাচল না করায় স্থানীয় জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তারা অবিলম্বে বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে সরাসরি ঢাকা রুটে ট্রেনটির চলাচল শুরুর জোর দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

অনুমতি ব্যতীত রাস্তা খননে আবির ফ্যাশনকে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করলেন সদর উপজেলা প্রশাসন

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ আইবিএন নিউজ বাংলাদেশের ডেপুটি ব্যুরো চিফ নিযুক্ত

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫ \ বাস জব্দ

জলবায়ু সংকট মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি: ড. ইউনূস

বিদায়ী বছরে দুর্ঘটনায় সড়কে ৯২৩৭ জনের প্রাণহানী

নারায়ণগঞ্জে এক মেয়েকে লাঞ্ছিত করার প্রতিবাদ করতে গিয়ে “রবিন বাহিনী’র পিটুনিতে প্রাণ হারালেন ভাড়াটিয়া

গত বছর ৬৭% আবেদন মঞ্জুর, যুক্তরাজ্যে এবছরো ঢুকলো ৩৩ হাজার অবৈধ অভিবাসী

সিদ্ধিরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮ মাদক কারবারি ও ৪ নারী ছিনতাইকারী গ্রেফতার

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের নির্দেশ ডিসির

সোনারগাঁয়ে ভেজাল ভোজ্যতেল কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

error: Content is protected !!