Sunday , 12 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের নির্দেশ ডিসির

প্রতিবেদক
AlorDhara24
July 12, 2026 1:25 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার [১২ জুলাই] সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ১৫ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভার শুরুতে জেলা প্রশাসক মাদক ও অস্ত্র উদ্ধারের থানা-ওয়ারী পরিসংখ্যান উপস্থাপন করেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার [ভূমি]-দের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার নির্দেশ দেন।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভেজাল ওষুধ উৎপাদনকারী কারখানা শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা এবং তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে নিয়মিত তদারকি করতে হবে।

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতে আরো উন্নতির জন্য যৌথ বাহিনীর সমন্বিত অভিযানের মাধ্যমে মাদক, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, সাম্প্রতিক সময়ে আনসার সদস্যদের খোয়া যাওয়া অস্ত্র, মোবাইলের দোকানে চুরির সঙ্গে জড়িত চক্র এবং বিভিন্ন থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আমরা সাফল্য পেয়েছি।

তিনি নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টে এআই প্রযুক্তিসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে আইন-শৃঙ্খলা উন্নয়ন ও যানজট নিয়ন্ত্রণের পরিকল্পনার কথা তুলে ধরেন। একইসঙ্গে কমিউনিটি পুলিশিং কমিটি সক্রিয়করণ এবং সাইনবোর্ড-চাষাড়া এলাকাসহ জেলার সার্বিক নিরাপত্তা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিন জুলাই স্মৃতিস্তম্ভের নিরাপত্তা বৃদ্ধি, প্রাচীর ও প্রবেশ গেট নির্মাণের দাবি জানান। তিনি মাদক নিয়ন্ত্রণ, সিএনজি পরিবহনে চাঁদাবাজি প্রতিরোধ এবং খাল খনন কার্যক্রমে দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।

সভায় সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মির্জা মো. আরাফাত, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবিরসহ আনসার-ভিডিপি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কারাগার, মৎস্য অধিদপ্তর ও তিতাস গ্যাসের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও সমস্যা তুলে ধরেন।

সভায় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন, পুলিশ, যৌথ বাহিনী ও সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে সভায় জানানো হয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

তিন কোটি টাকা মূল্যের গাড়ি আত্মসাৎ, গ্রেপ্তার ৫

সাপ্তাহিক গণশুনানিতে অভিযোগ নিষ্পত্তিতে তাৎক্ষণিক পদক্ষেপের নির্দেশ

প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি: নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তাসমিন আক্তার পিপিএম’র যোগদান

নাসিক ৮ নং ওয়ার্ডে বিলাস নেটওয়ার্ক এর উদ্ভুধন

বিসিক শিল্পাঞ্চলে পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় বৃক্ষরোপণে, ডিসি মো: রায়হান কবির

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাইনবোর্ড প্রো-এ্যাকটিভ হসপিটালের সিসিইউতে অনিয়ম ,অসংখ্য অভিযোগ রোগীর স্বজনদের

দাম্পত্য কলহে ভেঙে পড়লেন পুলিশ সদস্য, মর্মান্তিক পরিণতি

error: Content is protected !!