Saturday , 5 April 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

ঘরে ঢুকে বিশেষ অঙ্গে মেরে প্রবাসীকে খুন, টাকা-স্বর্ণালংকার লুট

প্রতিবেদক
AlorDhara24
April 5, 2025 9:13 am

ফরিদপুরের নগরকান্দায় চোরের হাতে খুন হয়েছেন বাড়ির মালিক প্রবাসী জামাল মাতুব্বর (৫৪)। এসময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় চোরের দল।

শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের কোনা গ্রামে এ ঘটনা ঘটে। জামাল মাতুব্বর ওই গ্রামের হাতেম মাতুব্বরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জামাল মাতুব্বর প্রায় ৩০ বছর মালয়েশিয়ায় ছিলেন। ঈদ উপলক্ষে এক মাস আগে বাড়িতে এসে বিয়ে করেন। চুরির উদ্দেশ্যে একদল সংঘবদ্ধ চোর রাত ২টার দিকে তার বাসার জানালার লক কেটে ঘরে ঢোকে। লোহার রড দিয়ে বিশেষ অঙ্গে আঘাত করলে তিনি ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্র জানায়, ১৯৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনীর গুলিতে তার বাবা হাতেম আলী খুন হন। তখন জামাল তার মায়ের গর্ভে। পরবর্তীতে সংসারের হাল ধরতে বিদেশে পাড়ি জমান। প্রবাস জীবন শেষ করে রোজার আগে দেশে ফিরে আসেন। দীর্ঘদিনের উপার্জিত অর্থই যেন কাল হয়ে দাঁড়ালো জামালের। এখন জামালের পরিবারে একমাত্র বৃদ্ধ মা রয়েছেন।

নিহত জামালের খালাতো বোন সাথী বেগম বলেন, জামালকে হত্যার পর চোরেরা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে প্রতিবেশীরা এসে জামালকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী বলেন, মূলত চোর চক্রের সদস্যরা ঘরে ঢুকলে তাদের চিনে ফেলার কারণে এ ঘটনা ঘটায়। এখনো ভুক্তভোগী পরিবারের লোকজন কোনো প্রকার অভিযোগ করেনি। আমরা প্রকৃত ঘটনা উদঘাটন করে ব্যবস্থা গ্রহণ করবো। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী: হেভিওয়েট লড়াইয়ে সাহসের নতুন সংজ্ঞা!

মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ১০

কারামুক্ত হলেন বাবর

চাষাড়া থেকে ঢাকা যাত্রাপথে মাদক ব্যবসায়ীদের কারণে যাত্রী ও এলাকাবাসীর ভোগান্তি

সিদ্ধিরগঞ্জে যে কারণে, যেভাবে স্বামীর গোপনাঙ্গ কর্তন করেন দ্বিতীয় স্ত্রী, এলাকা জুড়ে চাঞ্চল্য

ভোটার হালনাগাদ: নিবন্ধনকেন্দ্রে নিরাপত্তা দিতে আইজিপিকে ইসির নির্দেশ

সাংবাদিক ভূইয়া কাজল নারায়ণগঞ্জ ও দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা

নির্যাতিতদের পরিবার-স্বজনদের কাছে ক্ষমা চাইলেন র‍্যাব ডিজি

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় না’গঞ্জ মহানগর বিএনপি’র দোয়া মাহফিল!