Thursday , 13 August 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

চাকুরিচ্যুতি থেকে কারাবরণ—তবুও মচকাননি ডা. মুজিবুর রহমান

প্রতিবেদক
AlorDhara24
August 13, 2026 7:33 am

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎঃ নারায়ণগঞ্জের রাজপথের আন্দোলন-সংগ্রামে যে কজন মুখ অবিচল আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছেন, তাঁদের মধ্যে অন্যতম ডা. মুজিবুর রহমান। কেবল একজন চিকিৎসক হিসেবেই নয়, ত্যাগের মহিমায় ভাস্বর এক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে প্রতিকূল স্রোতে লড়াই চালিয়ে যাওয়া এই মানুষটি আজ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম সদস্য।

১৯৬৩ সালে চাঁদপুর মতলবের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া ডা. মুজিবুর রহমান রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটে ১৯৭৮ সালে। ময়মনসিংহ জিলা স্কুলের ছাত্র থাকাকালীন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘খাল খনন’ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। সেই কিশোর বয়সে শহীদ জিয়ার সান্নিধ্য ও দেশপ্রেমের দীক্ষা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই থেকে জিয়ার আদর্শই হয়ে ওঠে তাঁর জীবনের ধ্রুবতারা।

১৯৭৯ সালে ঢাকা কলেজের অগ্নিগর্ভ সময়ে প্রতিকূল পরিবেশে ছাত্রদলের গোড়াপত্তন করেন ডা. মুজিবুর রহমান। প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি যে সাহসের পরিচয় দিয়েছিলেন, তা আজও সমকালীন ছাত্রনেতাদের কাছে প্রেরণার উৎস। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও ঢাকা মেডিকেল কলেজ থেকে এনেস্থেসিয়ায় উচ্চতর ডিগ্রি অর্জন করলেও রাজনীতির মাঠ থেকে তিনি কখনো বিচ্যুত হননি।

আদর্শের প্রতি অবিচল থাকায় ডা. মুজিবুর রহমানকে চরম মূল্য দিতে হয়েছে। ২০১৭ সালে তৎকালীন স্বৈরাচারী সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাঁকে এবং তাঁর চিকিৎসক স্ত্রীকেও সরকারি চাকুরি থেকে বরখাস্ত করে। নিষ্ঠুরতার চরম সীমায় গিয়ে সেই বরখাস্তের আদেশ কার্যকর করা হয় ২০১৪ সালের ব্যাকডেট দিয়ে। এমনকি তাঁর চিকিৎসক ছেলেকেও বাবার রাজনৈতিক পরিচয়ের কারণে সরকারি বা বেসরকারি কোথাও চাকুরি করতে দেওয়া হয়নি। একজন বাবার জন্য এর চেয়ে বড় মানসিক যাতনা আর কী হতে পারে?

বিগত ১৫ বছরের শাসনামলে ডা. মুজিবের ওপর নেমে এসেছিল অমানবিক নির্যাতন। ২০১০ সালে যৌথ বাহিনীর বর্বরোচিত হামলায় তছনছ হয়ে যায় তাঁর তিলে তিলে গড়া হাসপাতাল। বছরের পর বছর নিজ ঘরে নিশ্চিন্তে ঘুমানোর সুযোগ পাননি তিনি। অসংখ্য গায়েবি মামলা আর কারাবরণও তাঁর মনোবল ভাঙতে পারেনি। ২০২৩ সালের ডিসেম্বরেও মিথ্যা মামলায় দুই মাস জেল খাটতে হয়েছে তাঁকে। কিন্তু দমে যাননি এই লড়াকু সৈনিক।

নারায়গঞ্জ মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বর্তমানে সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি চিকিৎসক সমাজেরও শীর্ষ নেতা। বাংলাদেশ সোসাইটি অব এনেস্থেসিওলজিস্টস (নারায়ণগঞ্জ শাখা) এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল-ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে তিনি সাধারণ চিকিৎসকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। একইসাথে তিনি পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় অভিভাবক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ষাটোর্ধ্ব এই মানুষটি প্রমাণ করেছেন, জেল-জুলুম আর ভয় দেখিয়ে আদর্শকে কেনা যায় না। নিজের সবটুকু হারিয়েও তিনি আজ গর্বিত, কারণ তিনি বিক্রি হননি। নারায়ণগঞ্জের রাজপথে দৃঢ় মানুষটিকে মিছিলের অগ্রভাগে দেখা যায়, তিনি কেবল একজন নেতা নন; তিনি ত্যাগের এক জীবন্ত উদাহরণ। ডা. মুজিবুর রহমান আজ সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড দীপ্ত শিখা হয়ে আছেন এবং থাকবেন জাতীয়তাবাদী শক্তির পথচলায়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ভ্যাট-ট্যাক্সের চাপে রং ব্যবসায় হাহাকার

সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন

রংপুর বুটিকস্’ এর উদ্যোগে দরিদ্র-অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ!

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ!

ডিজিটাইজেশন ও জনবান্ধব এবং হয়রানিমুক্ত নাগরিকসেবা দানের জন্য মাইগভ প্ল্যাটফর্ম এর শুভ উদ্বোধন

নীটকনসার্ন লিমিটেডের ভাইস প্রেসিডেন্টের উদ্যোগে রেলের জমি থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ

চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে নতুন কৌশলে ছাত্রদল

সোনারগাঁয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি

পরিত্যক্ত অবস্থায় বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার

কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!