Wednesday , 26 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের আলোকসজ্জায় ও বিভিন্ন প্রোগ্রামে নারায়ণগঞ্জ সেরা ভূমিকা পালন

প্রতিবেদক
AlorDhara24
March 26, 2025 7:57 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নারায়ণগঞ্জের সরকারি বেসরকারি অফিস ও মার্কেট গুলোতে আলোক সজ্জায় মানুষের মন কেড়ে নিয়েছে। এই আলোকসজ্জায় মানুষকে মনে করিয়ে দিচ্ছে মহান বিজয় দিবস ও স্বাধীনতার কথা এবং তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। স্বাধীনতা দিবস উপলক্ষে লাল সবুজের আলোতে আলোকসজ্জা নারায়ণগঞ্জ শহরে করে রঙে রাঙিয়ে তোলা হয়েছে।
এটা বাংলাদেশের সর্বসেরা আলোকসজ্জা মনে হচ্ছে। পুরো নারায়ণগঞ্জ শহরকে আলোকিত করে রেখেছে মানুষের মনে আনন্দের সঞ্চার হয়েছে এবং বীর মুক্তিযোদ্ধাদের কথা আনন্দচিত্তে স্মরণ করছে। নতুন প্রজন্মের কাছে আমাদের এই স্বাধীনতাকে স্মরণ রাখার জন্য এই আলোকসজ্জা বিশেষ ভূমিকা পালন করে আসছে। বীর মুক্তিযোদ্ধারা আমাদের একটি দেশ দান করেছেন নিজেদের জীবন উৎসর্গ করে। একটি লাল সবুজের পতাকা দিয়েছেন তাই লাল সবুজের আলোতে আলোকসজ্জা করা হয়েছে। তাদেরকে আমাদের বিভিন্ন উপায়ে স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মকে জানিয়ে যেতে হবে মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা কাহিনী। এই প্রজন্মকে মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের তাৎপর্য সম্পর্কে তুলে ধরতে হবে। সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস তাদেরকে জানাতে হবে। তাহলে তারা আবার ভবিষ্যৎ প্রজন্মকে জানাবে। শহীদ-মুক্তিযোদ্ধাদের স্মরনে মহান স্বাধীনতা দিবসে যথাযোগ্য মর্যাদার সাথে একাত্তরের রণাঙ্গণে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছে নারাযণগঞ্জবাসী৷ দিনজুড়ে ছিল মুক্তিযুদ্ধের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সরকারি-বেসরকারি উদ্যোগে আলোচনা সভা, দোয়ার আয়োজন৷

বুধবার (২৬ মার্চ) ভোরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করে জেলা প্রশাসন৷

পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা চাষাঢ়ায় বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন৷

জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন পুলিশ বাহিনীর সদস্যরা৷

এরপর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, নাগরিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে৷

সকালে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন৷ শ্রদ্ধা জানিয়েছে মহানগর বিএনপির নেতারাও৷

এছাড়া, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, নারায়ণ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়৷

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

গণভবন জাদুঘরে ‌আয়নাঘরের প্রতিরূপ নির্মাণ করা উচিত : ড. মুহাম্মদ ইউনূস

পহেলা বৈশাখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধন জাগে : ডিসি মোঃ রায়হান কবির

নারায়ণগঞ্জ সদরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক ও পেশাদার গাড়িচালকদের পোশাক প্রদান

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৫৩৯০ মামলা

আড়াই ঘণ্টার চেষ্টায় গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

নারায়ণগঞ্জে মাটির নিচে রহস্যময় মটকা উদ্ধার গুপ্তধনের গুঞ্জনে জনতার ভিড়

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু

পিকনিক ট্রলারে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডঃ ইউপি সদস্যসহ ২০ জন গ্রেফতার

বন্যাদুর্গত শতাধিক পরিবারের পাশে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠন

error: Content is protected !!