Tuesday , 4 March 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

নোমানের ধ্যান-জ্ঞান ছিল চট্টগ্রামের উন্নয়ন

প্রতিবেদক
AlorDhara24
March 4, 2025 1:44 pm

দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, জননেতা আবদুল্লাহ আল নোমান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল ছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী এই জাতীয় বীর বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করে গেছেন।

তিনি বিভিন্ন সময় সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করে চট্টগ্রামসহ সারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক অবদান রেখেছেন। তাঁর চিন্তা-ভাবনা, ধ্যান-জ্ঞান, মনন ও জীবনজুড়ে ছিল চট্টগ্রামের উন্নয়ন ও চট্টগ্রামের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা।

চট্টগ্রামের প্রতিটি নেতাকর্মীর সাথে রয়েছে তাঁর অবিচ্ছেদ্য ভালোবাসা, প্রতিশ্রুতি, নিবিড় ও বিশ্বস্ত যোগাযোগ।

 

মঙ্গলবার (৪ মার্চ) সৌদি আরবে চট্টগ্রাম প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম মক্কা শাখার উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আবু সুফিয়ান বলেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহচর্যে থেকে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। সরকারবিরোধী আন্দোলনের কারণে বিভিন্ন সময় নির্যাতন সহ্য করেছেন।

১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে জাতি তাঁর অবদান শ্রদ্ধাচিত্তে স্মরণ রাখবে। আবদুল্লাহ আল নোমান ছিলেন সবার জন্য একজন গ্রহণযোগ্য রাজনীতিবিদ। জনকল্যাণের মহান ব্রত নিয়ে তিনি রাজনীতি করতেন। আমরা এই মহান নেতার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানাই।

 

প্রধান বক্তা ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির আহবায়ক এম জহির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম মক্কা শাখার সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও মক্কা প্রাদেশিক যুবদলের সহ-সভাপতি নজরুল কবির রুবেলের সঞ্চালনায় স্মরণ সভায় শামসুল আলম হিমু, তৌহিদুল ইসলামসহ প্রমুখ আলোচনায় অংশ নেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নাটকীয়তার অবসান: শেষ পর্যন্ত ধানের শীষ কালামের হাতেই

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠা কালীন সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ কামাল হোসেনের সন্তান নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও তরুণ দলের নেতৃবৃন্দের উপর বর্বোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রূপগঞ্জ সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার

আ. লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

দৌল‌তদিয়ায় যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি

সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা শফিক এখন যুবদল কর্মী যাচ্ছে বিএনপির মিটিং মিছিলেও

হিম হিম জলে উষ্ণতা ছড়িয়ে দিলো ব্যাচ ৯৭ না’গঞ্জ এর নৌতরী

পিরোজপুরে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী বাবা-ছেলে নিহত

বান্দরবানে শতভাগ হোটেল-মোটেল বুকড, খালি নেই বাসের সিটও

প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ সদস্যের অনাস্থা