Saturday , 11 January 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

পাটুরিয়া-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রতিবেদক
AlorDhara24
January 11, 2025 9:49 am

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে কুয়াশার তীব্রতার কারণে বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার সময় দুটি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

জানা যায়, ভোরের দিকে যমুনা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলোয় অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা ২০ মিনিটে সাময়িক সময়ের জন্য আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় উভয় ঘাট পয়েন্টে প্রায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

কুয়াশা কমে আসলে সকাল ৯টা ৩৫ মিনিটে ফেরি চলাচল শুরু হলে অপেক্ষাকৃত যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী নৌপথ পার হচ্ছে।

 

অপর দিকে পদ্মা নদীতে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ।

নৌপথে কুয়াশার ঘনত্বের ফলে ফেরির দিক নির্দেশিকা বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। পরবর্তীতে দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল এবং মাঝ নদীতে আটকে পড়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।

নদীতে কুয়াশার তীব্রতা কমতে শুরু করলে সকাল ১০টা ১০ মিনিটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। মাঝ পদ্মায় আটকে থাকা রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর তীরে এসে নোঙর করে এবং মানুষ ও যানবাহন আনলোড করে। পাটুরিয়া ও দৌলতদিয়া উভয় ঘাটে অপেক্ষায় থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী নৌপথ পার হচ্ছে।

 

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির হোসেন বাংলানিউজকে বলেন, সকালের দিকে পদ্মা ও যমুনা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে দুটি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। উভয় ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী নৌপথ পার করা হচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীবন

রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন

সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য নির্বাচিত

৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা

সচিবালয়ে প্রবেশে সাময়িক অসুবিধার জন্য সরকারের দুঃখ প্রকাশ

​সাফল্যের অগ্রযাত্রায় এস আই শফিক, উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর

রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

নারায়ণগঞ্জ মহানগর যুবদলকে সুসংগঠিত করতে সক্রিয় আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু।

প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

মামলা, আসামি ৪৬ জন

error: Content is protected !!