Wednesday , 26 February 2025 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আড়াইহাজার
  3. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  4. ওয়াজ ও দোয়ার মাহফিল
  5. খেলা
  6. চাদাবাজী
  7. চাষারা
  8. ঝালকাঠি
  9. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  10. ধর্ম
  11. নলছিটি
  12. নলসিটি
  13. নারায়ণগঞ্জ
  14. প্রযুক্তির জাদুতে হারানো মোবাইল উদ্ধার: এস আই শফিকের হাত ধরে স্বস্তি ফিরল জনমনে"
  15. ফতুল্লা

রমজানে সয়াবিন তেলের ঘাটতি থাকবে না: ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক
AlorDhara24
February 26, 2025 11:24 am

আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে সয়াবিন তেলের ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, আমাদের দেশে রমজান এলে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন।

ভোগ্য পণ্যের দাম যাতে না বাড়ে, সেক্ষেত্রে তদারকি থাকবে এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা জানান, পৃথিবীর বিভিন্ন দেশে রমজান মাস এলেই বাজারে নিত্যপণ্যের দাম কমে যায়। কিন্তু বাংলাদেশে সিন্ডিকেট করে বাড়ানো হয়।

নিম্নআয়ের মানুষের জন্য বাজারে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভূমিকা রাখছে এই সরকার।

 

তিনি ভোগ্যপণ্যের দাম রমজান মাসে সাধারণ মানুষের নাগালে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

 

বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি মো. মুশফিকুর রহমান, মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিমসহ প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বশীল কর্মকর্তারা।

সেমিনারে বক্তারা হাওর এলাকার জীব বৈচিত্র্য রক্ষায় করণীয় বিষয়ে ইমামদের ভূমিকা তুলে ধরেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সচিবালয় ঘেরাও করে জবি শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৯ জন গ্রেপ্তার

রাজনীতিবিদ-সাংবাদিকদের মধ্যে স্বচ্ছতা-বোঝাপড়া থাকলে সমাজ এগিয়ে যায়: জামায়াত আমির

দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য

ঘন কুয়াশায় দিনের তাপমাত্রা কমবে দুই ডিগ্রি

*জেলা প্রশাসকের নির্দেশে সয়াবিন তেল এর কৃত্রিম সংকট তৈরি রোধে মোবাইল কোর্ট অভিযান*

আজও ফাঁকা ঢাকা: যাত্রীরা খুশি, মন খারাপ পরিবহন শ্রমিকদের

নারায়ণগঞ্জে ‘পরকীয়ার জেরে’ সুমন হত্যা, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সম্পর্কিত প্রস্তাব গৃহীত