Wednesday , 17 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

প্রতিবেদক
AlorDhara24
June 17, 2026 12:35 pm

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকার অপহৃত ব্যবসায়ী শ্যামল ভুঁইয়াকে উদ্ধারের দাবিতে স্ত্রী লাকি আক্তার সংবাদ সম্মেলন করেছেন।
 ১৭জুন বুধবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লাকি আক্তারের ভাসুর মিলন ভুঁইয়া, জা শাকিলা কামাল সেতু, মেয়ে সিলভিয়া ভুঁইয়া, প্রতিবেশী বাদশা মিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে গৃহবধূ লাকি আক্তার বলেন, রূপগঞ্জের রূপসী গ্রামের শ্যামল ভুঁইয়া দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। জমি সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে গত ৬জুন রূপসী গ্রামের মীর মোশারফ হোসেনের নেতৃত্বে ৭/৮জন সন্ত্রাসী রামদা, ছুরি ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা শ্যামল ভুঁইয়া ও তার বড় ভাই মিলন ভুঁইয়ার বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট করে আসবাবপত্রসহ ৮লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

এসময় দুর্বৃত্তরা বাড়ির মহিলাদের টানা- হেঁচড়া ও শ্লীলতাহানী করে। এঘটনায় জীবনের নিরাপত্তাহীনতায় লাকি আক্তার স্বামীর সঙ্গে বাড়ি ছেড়ে নিরাপদে যাওয়ার পথে গত ৭জুন ভোরে ৫/৬ সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে লাকিদের উপর হামলা চালায়।

হামলাকারীরা শ্যামল ভুঁইয়া ও তার স্ত্রী লাকি আক্তারকে বেদম প্রহার করে। টানা-হেঁচড়া করে লাকি আক্তারকে শ্লীলতাহানী করে। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে লাকি আক্তারের স্বামী ব্যবসায়ী শ্যামল ভুঁইয়াকে অপহরণ করে নিয়ে যায়। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে লাকি আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গতকাল ১৭জুন বুধবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত

লাকি আক্তারের স্বামী ব্যবসায়ী শ্যামল ভুঁইয়াকে উদ্ধার করা যায়নি।
গৃহবধূ লাকি আক্তার ও তার পরিবারের সদস্যরা অপহৃত ব্যবসায়ী শ্যামল ভুঁইয়াকে উদ্ধার করে অপহরণকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য ব্যবসায়ী শ্যামল ভুঁইয়া অপহরণের ঘটনায় তার স্ত্রী লাকি আক্তার বাদী হয়ে রূপসী গ্রামের মীর মোশারফ হোসেনসহ ৮জনকে নামীয় ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, অপহরণের ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

র‍্যাব-১১’র অভিযানে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

পানি মিশিয়ে মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীর জরিমানা

মেট্রোরেলের আদলে তৈরি ৮ জোড়া নতুন কমিউটার ট্রেন উদ্বোধন উপলক্ষে চাষাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রীন এন্ড ক্লিন শহর কর্মসূচির কার্যক্রম

সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁবাসীর ইজ্জত রক্ষার্থে নির্বাচনে অংশগ্রহন করছি : গিয়াসউদ্দিন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের শ্রদ্ধা, দোয়া, স্মরণ ও সংবর্ধনা

হারুন ও তার ভাইয়ের আয়কর নথি জব্দের আদেশ

রূপগঞ্জে মানসিক ভারসাম্যহীন গৃহকর্মীর আত্নহত্যা

আড়াইহাজারে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরন করেন পারভীন আক্তার।

সড়ক দুর্ঘটনায় আহত দৈনিক অগ্রবাণী সম্পাদক স্বপন চৌধুরী

নারায়ণগঞ্জে কাঁচপুর সেতুতে ট্রাকে আগুন

error: Content is protected !!