Saturday , 11 April 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জে ৯ম জেলা স্কাউট সমাবেশ উদ্বোধন, তরুণদের নেতৃত্ব বিকাশে গুরুত্ব

প্রতিবেদক
AlorDhara24
April 11, 2026 1:27 pm

আজ ০৯ এপ্রিল, ২০২৬ খ্রি. তারিখে “স্কাউটিং করব, সুন্দর জীবন গড়ব”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার আয়োজনে নারায়ণগঞ্জে ‘৯ম নারায়ণগঞ্জ জেলা স্কাউট সমাবেশ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্কাউট সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ রায়হান কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সিফাত উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মোহাম্মদ আলীনুর খান নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের স্কাউট সংগঠক এবং স্কাউট শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,স্কাউটিং তরুণ প্রজন্মকে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলীতে সমৃদ্ধ করে। সমাজ ও দেশের উন্নয়নে স্কাউটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিঁনি আরও বলেন যে, এ ধরনের সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের নানা দক্ষতা অর্জনের সুযোগ পায়।

প্রধান অতিথি আশা প্রকাশ করেন যে, এ সমাবেশের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করে ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাবেশটি সৈয়দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৯- ১৩ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছে।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

পর্তুগালে নারায়ণগঞ্জ কমিউনিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় মেঝেতে পড়েছিল নারীর মরদেহ

নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা !

সিদ্ধিরগঞ্জে গাঁজা ও হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদ্রাসা ও কবরস্থানের জমি উদ্ধারের দাবিতে স্মারকলিপি প্রদান

নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতনী মঞ্চের সাথে ধানের শীষের প্রার্থী এড.আবুল কালাম’র মতবিনিময়

বিশ্বজুড়ে ঈদ উদযাপনের প্রস্তুতি চললেও উৎসবের আমেজ নেই গাজায়

সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে জেলা পুলিশের ২১৯৬ জন নিয়োজিত থাকবে- পুলিশ সুপার।

হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা ৩ লাখ টাকারও বেশি

error: Content is protected !!