Tuesday , 7 July 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

মিতালী মার্কেটের বিদ্যুৎ সংকট, বিশুদ্ধ পানি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
AlorDhara24
July 7, 2026 3:21 pm

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের মিতালী মার্কেটে দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট, উন্নত কর্মপরিবেশ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন সমস্যার সমাধান এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়ন।সোমবার (৭ জুলাই) বিকালে আয়োজিত এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আলমগীর হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে মিতালী মার্কেটের ব্যবসায়ীরা বিদ্যুৎ সংকটসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তিনি দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধান এবং ব্যবসায়ীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রেদোয়ানুল আজিম। তিনি বলেন, টানা ১১ দিন ধরে বিদ্যুৎ সংযোগ না থাকায় ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং বহিরাগতদের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণের দাবি জানান তিনি। এসব দাবিতে জেলা প্রশাসকের কাছে গণস্বাক্ষরসহ স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি।

এছাড়াও বক্তারা বলেন, তারা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলেও গত ১২ দিন ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন না। ফলে ব্যবসা পরিচালনা ও কর্মসংস্থান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে মার্কেটের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় ব্যবসায়ী ও শ্রমিকরা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন। দ্রুত সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা মিজানুর রহমান। মানববন্ধনে বক্তব্য রাখেন নাজিম উদ্দিন, মকবুল বারী হেলাল, আব্দুর রহিম, ইকবাল হোসেন, আজিজউদ্দিন বাবুল, মোছা. তামান্না সুলতানা, আব্দুল মান্নান, নুর মোহাম্মদসহ মিতালী মার্কেটের বিভিন্ন ভবনের ব্যবসায়ী ও দর্জি শ্রমিক নেতারা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা

আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা কামরুল ইসলাম-এর জন্মদিন

সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর বাদলের ৪ সহযোগীর বিরুদ্ধে থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের

কঠিন সময় পার করছে বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকুন: ড. ইউনূস

কঠিন সময় পার করছে বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকুন: ড. ইউনূস

ডেঙ্গু প্রতিরোধে ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ বিএনপির বহিষ্কৃত নেতা ‘ডন বজলু’ গ্রেপ্তার

রূপগঞ্জে ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও লুটপাট গুলিবিদ্ধ-১ ! আহত-৫

ছুটিতেও সেবা দিতে প্রস্তুত ঢাকার হাসপাতালগুলো

error: Content is protected !!