Saturday , 1 February 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের

প্রতিবেদক
AlorDhara24
February 1, 2025 9:21 am

আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের ন্যায় পদ-পদবির দাবি বাস্তবায়ন করা না হলে আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিসহ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ।

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির মহাসচিব মো. বেল্লাল হোসেন এবং সভাপতি আবু নাসির খান।

সংগঠনটির মহাসচিব বেল্লাল হোসেন বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারীদের দাবি-দাওয়া বাস্তবায়ন কমিটি ও বিধি অনুবিভাগ গণকর্মচারীদের মধ্যে সৃষ্ট এ বৈষম্যটি নিরসনে নিম্ন গ্রেডের কর্মচারীদের নিয়ে তামাশা করছেন। ২০১২ সাল থেকে সংগঠন পক্ষ্য থেকে পদবি বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করা হলেও জনপ্রশাসন মন্ত্রণালয় শুধু কমিটি আর প্রতিবেদন এর মধ্যে আছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০২২ সালের ১২ সেপ্টেম্বর পত্রে দপ্তর থেকে প্রস্তাব পাঠানোর মাধ্যমে পদ নাম ও বেতন স্কেল পরিবর্তন করা হবে মর্মে সব দপ্তরের সচিব পর্যায়ে পত্র পাঠানো হয়।

 

তিনি বলেন, এ যাবত ৩১টি অধিদপ্তর থেকে পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠালেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ হঠকারি এবং স্ববিরোধী মতামত দিয়ে প্রতিটি প্রস্তাব ফেরত দেন।

ইতোমধ্যে সরকার সমস্কেল ও নিম্ন বেতন স্কেলের কর্মচারীদের মধ্যে রক সুপারভাইজার, ডিপ্লোমা প্রকৌশলী, নার্স, অডিটর, খাদ্য পরিদর্শক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, পুলিশের এসআইসহ অসংখ্য পদের পদবি ও বেতন স্কেল উন্নীত করা হয়েছে। অথচ অধিদপ্তর, দপ্তর, সংস্থার দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিধারী এ পদগুলোর পদবি পরিবর্তন না করে সচিবালয়ের সাথে দপ্তর সংস্থার কর্মচারীদের মধ্যে ২৯ বছর যাবত আমলাতান্ত্রিক বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে।

 

বেল্লাল হোসেন বলেন, ইতোপূর্বে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনা, জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির তিনবার বৈষম্যটি নিরসনের সুপারিশ থাকা সত্ত্বেও কেন বাস্তবায়ন হচ্ছে না তা আমাদের বোধগম্য নয়।

তিনি বলেন, কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য নিরসনের জন্য ৬ ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। এই সময়ের মধ্যে পদবি ও বেতন বৈষম্য নিরসন না হলে ৮ ফেব্রুয়ারি  দিনব্যাপী জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিসহ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা। এরপর অধিদপ্তর, দপ্তর, সংস্থার প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার মতো কর্মসূচি দিতে বাধ্য হবো।

সংগঠনটির সভাপতি আবু নাসির খান বলেন, সচিবালয়ের ভেতরে-বাইরে সরকারি দপ্তরের প্রধান সহকারী, সহকারী, উচ্চমান সহকারী সমপদের পদবি ও বেতন স্কেল এক এবং অভিন্ন ছিল। সচিবালয়ের বর্ণিত পদগুলো প্রশাসনিক কর্মকর্তা পদবিসহ বেতন ১০ম গ্রেডে উন্নীত করা হয়। ফলে সরকারি দপ্তরের মধ্যে পদবি ও বেতন বৈষম্যের সৃষ্টি হয়। সংগঠনের দাবি দাওয়ার পরিপ্রেক্ষিতে বৈষম্য নিরসনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পরপর তিন বার সুপারিশ করা সত্ত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয় সুপারিশটি বাস্তবায়ন করছে না। দীর্ঘদিন গড়িমসি করেই যাচ্ছে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!