Thursday , 20 March 2025 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

ইসরায়েলি বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিবেদক
AlorDhara24
March 20, 2025 12:24 pm

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আক্রমণ চালিয়েছে। কৌশলী সামরিক অভিযানটি সফল হয়েছে বলে দাবি হুতিদের।

হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার খবরটি নিশ্চিত করেন। তার বিবৃতি থেকে জানা যায়, বিমানবন্দরে অভিযানে প্যালেস্টাইন-টু ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

বেন গুরিয়ন বিমানবন্দরে অভিযানে হুতিদের ক্ষেপণাস্ত্র বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী অংশ নেয়। তারা ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে।

এ ঘটনায় ইসরায়েলের বিবৃতি বরাবরের মতোই। দেশটি জানায়, তারা নাকি সৌদি আরবের আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করেছে।

সেই সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেসেটে ছিলেন। তাকে দ্রুত বম্ব শেল্টারে নেওয়া হয়। অসংখ্য ইসরায়েলি বসতি স্থাপনকারী নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটার সময় ১৩ জনের পদদলিত হওয়ার খবর পাওয়া গেছে।

 

টানা পঞ্চম দিনের মতো হুতি বিদ্রোহীরা ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন মোকাবিলা করে চলেছে। মার্কিন বাহিনী ইয়েমেনের রাজধানী সানা এবং অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলের বেসামরিক স্থাপনাগুলোতে হামলা করে চলেছে। এসব হামলার জবাবে হুতি যোদ্ধারা মার্কিন জাহাজ লক্ষ্য করে হামলা বাড়িয়েছে।

হুতিরা জানায়, গাজায় ফিলিস্তিনি গণহত্যার জবাবে ইসরায়েলিদের লক্ষ্য করে চালানো হামলা যুক্তরাষ্ট্র ঠেকাতে পারবে না। তারা আরও বলেছে, মার্কিন বিমান হামলার তীব্রতা নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি হুতিদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালন থেকে বিরত করতে পারবে না। গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত সমর্থন অব্যাহত থাকবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

কাশীপুরে দুই অসহায় পরিবারের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল মাহমুদ

আড়াই ঘণ্টার চেষ্টায় গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

মানুষের সেবার অঙ্গীকার নিয়ে নারায়ণগঞ্জ ৮ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী শাকিল

চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ, এলো ২৬ হাজার টন আতপ চাল

মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তমা মির্জা

নির্মাতা রায়হান রাফির বাবা মারা গেছেন

দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা

আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিন্মমানের খাবার বিক্রির অভিযোগ ॥

error: Content is protected !!