Sunday , 19 April 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ২০ আসামি গ্রেফতার, ইয়াবা উদ্ধার

প্রতিবেদক
AlorDhara24
April 19, 2026 9:52 am

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের দিক নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে ১৮ এপ্রিল একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

সিদ্ধিরগঞ্জ থানাধীন ১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন ঘাট থেকে শুরু করে এসিআই পানির কল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন, ডাকাতির প্রস্তুতির অভিযোগে ২ জন, চুরির ঘটনায় ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জে পুলিশের এই বিশেষ অভিযানকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন। অপরাধ নিয়ন্ত্রণে এমন কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

সব পর্যায়ে দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মেনে নিলো সরকার

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০৩ (তিন) কেজি গাঁজা সহ ০৩ (তিন) জন মাদক কারবারি গ্রেফতার।

জাকির খানের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র জন্মবার্ষিকী পালন

চাষাঢ়ায় সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন

যে আইনেই হোক ধর্ষকের বিচার জনসম্মুখে কার্যকর করতে হবে: আফরোজা আব্বাস

সোনারগাঁয়ে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

অবৈধ সম্পদ অর্জন: সাধন চন্দ্রের নামে দুদকের মামলা

error: Content is protected !!