Saturday , 27 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

সোনারগাঁওয়ে দালালের খপ্পরে ৬ যুবক, লিবিয়ায় নিয়ে নির্যাতন, ক্ষতিপূরণ দাবি

প্রতিবেদক
AlorDhara24
June 27, 2026 3:33 pm

সোনিয়া দেওয়ান প্রীতি : সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের বাংলাবাজার এলাকার চেঙ্গাকান্দি গ্রামের মোঃ নবীন হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসনের মাধ্যমে হামছাদী ও ভালুয়া দীঘিরপাড় এলাকার উদীয়মান ৬ যুবককে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে লিবিয়া নিয়ে যায়। সেখানে নিয়ে তাদের কোন কাজকর্মের ব্যবস্থা না করে তাদেরকে একটি বদ্ধ ঘরে আটকে রেখে বিভিন্নভাবে হয়রানি করে।

তাদের প্রত্যেকের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা করে নিয়ে তাদেরকে জিম্মি করে রেখেছিল প্রায় আড়াই বছর। তারা মৃত অবস্থায় পতিত হলে তাদেরকে দেশে পাঠানোর কোন উদ্যোগীই ছিল না। তিলে তিলে মেরে ফেলার উদ্দেশ্য ছিল। ভাগ্যক্রমে তারা সরকারি খরচের মাধ্যমে বাংলাদেশে ফিরে আসেন।

জানা যায়, উপজেলার সনমান্দী ইউপির বাংলাবাজার এলাকার চেঙ্গাকান্দি গ্রামের নবীন হোসেনের ৩ ছেলে মিলে এলাকার গরিব অসহায় লোকদের উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে তারা লিভিয়া নিয়ে যায়। সেখানে নবীন হোসেনের দুই ছেলে ইমাম হোসেন ও কবির হোসেন তাদেরকে ঘরে আটকে রেখে জিম্মি করে বিভিন্ন নির্যাতন চালাতো। কোন কাজকর্ম তারা দিত না। সম্পূর্ণ দিনের মধ্যে এক বেলা খাবার দিত। এভাবে অনেক লোক জিমি করে তারা আটকে রাখতো। প্রত্যেক লোক থেকে তারা প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে নিয়ে যেত। এভাবে মানব পাচারকারী দালালেরা কোটি টাকা ইনকাম করে এলাকায় ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেন এবং বিঘায় বিঘায় জমি ক্রয় করেন। ভুক্তভোগীরা দেশে এসে তাদের কাছে বিভিন্ন নির্যাতনের কথা বলে ক্ষতিপূরণ দাবি করলে তারা বিভিন্ন হুমকি ধামকি দিয়ে ও চাঁদাবাজির মামলার ভয় দেখিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করে।

ভুক্তভোগীরা হলেন- মোঃ জাহাঙ্গীর হোসেন (৪৭), পিতাঃ হাফেজ, হামছাদি, ২) রাকিব (২৬), পিতাঃ রফিকুল ইসলাম, ৩) মোঃ সাইদুর রহমান (৩০), পিতাঃ আব্দুল বাতেন, ৪) মাহবুবুর রহমান (৩২), পিতাঃ মোহাম্মদ আলী, হামছাদি, ৫) সাইদুল ইসলাম (২৩), পিতাঃ গাফফার, বালুয়াদিঘিরপাড়, সর্ব থানাঃ সোনারগাঁও, ৬) কামরুল ইসলাম (২৮), পিতাঃ আব্দুল হাকিম, ধামগর, বন্দর।

নিরুপায় হয়ে ক্ষতিপূরণের দাবিতে ভুক্তভোগীরা সোনারগাঁও থানায় মোঃ আনোয়ার, ইমাম হোসেন ও কবির হোসেন সহ তিনজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

নজরুল জয়ন্তী উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর আলোচনা সভা

অসহায় নারীদের সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ

সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রিকি’ গ্রেফতার

তিনশত সিটের মধ্যে একটাও কাউকে ভাগ বসাতে দিবো না: মনির হোসাইন কাসেমী

আদমজী বিহারী ক্যাম্পে যুবকের ওপর হামলা, অভিযুক্ত মাদক কারবারিরা প্রকাশ্যে

ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড

চট্টগ্রামে ঋতুরাজ বসন্তবরণ

রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

বাজার নিয়ন্ত্রণে সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে: বুলবুল

সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামি গ্রেফতার

error: Content is protected !!