Saturday , 17 January 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

রূপগঞ্জে মারকাযুর নূর তাহ্ফিজুল কুরআন মাদ্রাসায় হাফেজদের দস্তারবন্দী সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
AlorDhara24
January 17, 2026 5:43 pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোলাকান্দাইল ইউনিয়নের বাঘমোচড়া এলাকায় মারকাযুর নূর তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার হিফজ সম্পন্নকারী ছাত্রদের দস্তারবন্দী (পাগড়ি প্রদান) সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার(১৭ জানুয়ারী) সকালে উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন মুখস্থ সম্পন্ন করায় মাদ্রাসাটির ২ জন কৃতি ছাত্রকে বিশেষ সম্মাননা ও পাগড়ি প্রদান করা হয়।

পাগড়ি প্রাপ্ত কৃতি ছাত্ররা হলেন- হাফেজ মোহাম্মদ ওমর ফারুক এবং হাফেজ কাউসার আহমেদ। তাদের এই সাফল্যে পরিবার ও মাদ্রাসার শিক্ষকদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়।

মারকাযুর নূর তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা এমদাদুল হক ফরিদী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি মাহমুদুল হাসান।

অতিথিদের বক্তব্যে বলেন, কুরআনের হাফেজরা সমাজের আলোকিত নক্ষত্র। তারা কেবল নিজেদের জন্য নয়, বরং তাদের পরিবার ও সমাজের জন্য রহমতস্বরূপ। এই মাদ্রাসা থেকে ২ জন হাফেজ বের হওয়া মানেই দ্বীনি শিক্ষার আলোর বিস্তার ঘটা।

মারকাযুর নূর তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার মুহতামিম বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে মানসম্মত কুরআন শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে কাজ করে যাচ্ছে। আগামীতে এই ধারা আরও বেগবান করার জন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন মারকাযুর নূর তাহ্ফিজুল কুরআন মাদ্রারাসার উপদেষ্টা মাওলানা মোশাররফ হোসেন,মারকাযুর নূর তাহ্ফিজুল কুরআন মাদ্রারাসা সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,হিফজ বিভাগের প্রধান মাওলানা উসমান গনি হাতেমী, এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ নিজ হাতে কৃতি হাফেজদের মাথায় সম্মানসূচক পাগড়ি তুলে দেন এবং তাদের হাতে বিশেষ উপহার সামগ্রী তুলে দেন।

সম্মেলন শেষে ছাত্র দুটির উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত এলাকাবাসী মাদ্রাসার এমন সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

তারিখঃ১৭.০১.২০২৬ইং
মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

যুবলীগ নেতা হাকিমসহ ১২ জন গ্রেফতার

সোনারগাঁয়ে ওসির ব্যক্তিগত রোষানলে বিএনপি নেতা, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে সেতু-ভবন, রাস্তায় ফাটল

ভারত থেকে ১১৩৭ কোটি টাকায় ডিজেল কিনবে সরকার

সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁবাসীর ইজ্জত রক্ষার্থে নির্বাচনে অংশগ্রহন করছি : গিয়াসউদ্দিন

দেশকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন : সেলিম প্রধান

আমরা বিগত দিনে বিনা স্বার্থে মানুষের পাশে ছিলাম-খাইরুল ইসলাম সজীব

ডিসির সঙ্গে ল্যান্ড অ্যাকুইজিশন সিস্টেমে ডাটা এন্ট্রি বিষয়ক মতবিনিময়

শান্তি আমাদের অগ্রাধিকার, দুর্বলতা নয়: শাহবাজ শরিফ

error: Content is protected !!