Sunday , 18 January 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাইলে, খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করুন: কাসেমী

প্রতিবেদক
AlorDhara24
January 18, 2026 9:34 am

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে, খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করুন। আমার হাত শক্তিশালী হলে, তারেক রহমান’র হাত শক্তিশালী হবে, ইনশা আল্লাহ্।
‎বুধবার (১৪ জানুয়ারী) রাতে ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা করে নারায়ণগঞ্জ জেলা যুব দলের আয়োজনে দোয়া ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ পূর্বে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনীত জোটের প্রার্থী মুফতী মনির হোসাইন কাসেমী এ-সব কথা বলেছেন।
তিনি আরও বলেন- আজকে আমরা সবাই আমাদের সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবো। আমাদের মা বেগম খালেদা জিয়া তার সন্তান তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু তিনি তা দেখে যেতে পারেনি। আমরা তার এ-ই শেষ ইচ্ছে ইনশা আল্লাহ্ পূরণ করবো।
নারায়ণগঞ্জ জেলা যুব দলের সংগ্রামী আহবায়ক সাদেকুর রহমান সাদেক বলেন- বিএনপি ও জোটের সিদ্ধান্ত অনুযায়ী মুফতী মনির কাসেমীই নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী। দলের সিদ্ধান্ত অমান্য করার কোনো সুযোগ নেই। যারা দলের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। ত্যাগী নেতা-কর্মীদের সাথে নিয়ে বিএনপি মনোনীত জোট প্রার্থী মনির হোসাইন কাসেমীকে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমরা নির্বাচিত করবো। যারা স্বতন্ত্র নির্বাচন করবে, তারা বিএনপি”র কেউ নয়। ঐক্যবদ্ধভাবে আমাদের তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে। যেখানে ভোট দিলে তারেক রহমান বিজয়ী হবে আমরা সেখানেই ভোট দেবো।
‎নরায়ণগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী আহবায়ক সাদেকুর রহমান সাদেক’র সভাপতিত্বে ও-ই সময় আরও উপস্থিত ছিলেন- ‎ফতুল্লা থানা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড. বারী ভূঁইয়া, সহ-সভাপতি হাজী মোঃ শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম এর সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রবিন, যুব দল নেতা সৈকত হাসান ইকবাল, জাহেদ তালুকদার সেলিম, মোঃ রিপন, মোঃ লিখন, লিমন, নূর আলম সহ অন্যান্য নেতা-কর্মীরা।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

কেবল মস্তিষ্কই নয়, দেহের কোষেও স্মৃতি থাকে

সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নাটকীয়তার অবসান: শেষ পর্যন্ত ধানের শীষ কালামের হাতেই

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এর শহীদদের গেজেট প্রকাশ

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২২

বেইজিং সামলাতে অভিজ্ঞ ব্যবসায়ী পারডুকে বেছে নিলেন ট্রাম্প

সিদ্ধিরগঞ্জে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা ফিলিং স্টেশন বন্ধ।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার

সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ

error: Content is protected !!