Thursday , 25 June 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী
  7. খেলা
  8. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  9. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  10. চাদাবাজী
  11. চাষারা
  12. ঝালকাঠি
  13. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  14. ধর্ম
  15. নলছিটি

ইভটিজিং,ডাকাতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ডিসি রায়হান কবির

প্রতিবেদক
AlorDhara24
June 25, 2026 2:42 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির। তিনি বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এ লক্ষ্যে ডাকাতি ও মাদক নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিতে জেলা পুলিশের সঙ্গে সমন্বিত আলোচনা করবেন।

বৃহস্পতিবার দুপুরে আড়াইহাজার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান।

মো. রায়হান কবির বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংয়ের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যারাই নারী-কিশোরীদের উত্যক্ত করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্কুল-কলেজ ও বাজারের আশপাশে বিশেষ নজরদারি বাড়ানো হবে।

তিনি আরও বলেন, মাদক ব্যবসা ও ডাকাতি দমনে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষ টিম বা ফোর্স মোতায়েনের উদ্যোগ নেওয়া হবে। ডাকাতি ও মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশের সঙ্গে বসে সমন্বিত অভিযান পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে।

সভায় অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপজেলার আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি সেবা, মাদক সমস্যা, সড়ক ব্যবস্থাপনা ও জনসেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, প্রশাসন জনগণের পাশে আছে। যে কোনো অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জনগণকেও সচেতন থাকতে হবে এবং অপরাধ দেখলেই প্রশাসনকে তথ্য দিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

আড়াইহাজারে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে বিশাল জনসভা অনুষ্ঠিত

মাদককে না বলুন স্লোগানে” মুসলিম নগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেখ হাসিনাসহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

জুলুম করে নেওয়া হয়েছিল ৪০ ব্যক্তি-প্রতিষ্ঠানের টাকা

জনসেবা নিশ্চিত করতে সরকারি দপ্তরে ডিসির আকস্মিক পরিদর্শন

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কল্যাণ তহবিলের চেক বিতরণে : ডিসি রায়হান, কবির

বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ৪ জন গ্রেপ্তার, পলাতকদের খুঁজছে ডিবি

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: মাদক, চুরি ও বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার ১৩

error: Content is protected !!