Saturday , 2 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
AlorDhara24
May 2, 2026 6:46 am

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

সিদ্ধিরগঞ্জের বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ট্রাক কার্ভারভ্যান মালিক সমিতি শিমরাইল শাখা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার নেতৃবৃন্দ। শুক্রবার (১ মে) সকাল ১০ টায় বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন তালুকদার বলেন, খুনী শেখ হাসিনার দোসররা আমাদের ট্রাক র্টামিনাল নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে অপপ্রচার চালিয়েছে যা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট ।

আমাদের এখানে কোন চাদাঁবাজি হয় না আমরা গত ৫ আগস্টের পর থেকে অদ্য পর্যন্ত নিজ ও মালিক সমিতির অর্থায়নে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা লক্ষ্য করেছি কিছু কিছু সংবাদমাধ্যম মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচার করে আমাদের চাদাঁবাজ বানিয়ে দিচ্ছে । আমাদের এখানে কি হয় বা না হয় তা প্রশাসন সাংবাদিক সহ সবাই অবগত আমরা আমাদের নাইট গার্ড ও দায়োয়ানের বেতন পর্যন্ত দিতে হিমশিম খাচ্ছি।

তিনি বলেন, সংবাদে স্থানীয় ব্যাবসায়ী জি এম সুমন মুন্সীর নাম ব্যাবহার করা হয়েছে যা আসলেই দুঃখজনক তিনি একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী তার বাবা এই র্টামিনালের প্রতিষ্ঠাতা তার চাদাঁবাজির করার কোন প্রশ্নই আসেনা তিনি আমাদের বিভিন্ন সময়ে অনুদান দিয়ে সহযোগীতা করেন।

সংবাদ সম্মেলনে, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান শিপু বলেন, গত ৫ আগস্টের পর আমরা যখন দায়িত্ব নেই তখন থেকে এখানে কোন চাদাঁ উত্তোলন করা হয় না । এ বিষয়ে থানা পুলিশ, র‌্যার ও জেলা পুলিশ অবগত আছে ।

তিনি বলেন সংবাদে জি এম সুমন মুন্সীকে নিয়ে যে অপপ্রচার করা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তিনি অত্র এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী ও একাধিক মাকের্টের মালিক তার চাদাঁবজি করার কোন কারন নেই। আমরা বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার নেতৃবৃন্দ এর ভিত্তিহীন অপ্রপচারের নিন্দা জানাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কার্ভারভ্যান শ্রমিক ইউনিয়ন শিমরাইল শাখার সহ সভাপতি মোসলেহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক কানন মিয়া, দপ্তর সম্পাদক নুর ইসলামসহ শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির সদস্যবৃন্দ।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

দুই মাস বন্ধ থাকবে পঞ্চগড়ের সব চা কারখানা

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ, দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০

পরিবেশ রক্ষায় তোলারাম কলেজে রেঞ্জার ইউনিটের বৃক্ষরোপণ

অর্থনীতি ধ্বংসে শুরু হয়েছে দেশি-বিদেশি ষড়যন্ত্র

ইমরান খানের মুক্তির দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি

মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

বিভিন্ন দিবসের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ

এক মিনিট নীরবতা পালনের পর জানা গেল খেলোয়াড় মারা যাননি

দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা সই

error: Content is protected !!