Wednesday , 11 December 2024 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

বিএনপির তিন অঙ্গ সংগঠনের লংমার্চ শুরু

প্রতিবেদক
AlorDhara24
December 11, 2024 3:31 am

ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির তিন সংগঠন — জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চ শুরু হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়।

যাত্রাবাড়ী, কাঁচপুর ব্রিজ, নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে (সীমান্তে) সমাবেশের মধ্য দিয়ে দিনব্যাপী লংমার্চ কর্মসূচি শেষ হবে।

এর আগে সোমবার (৯ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিন সংগঠনের পক্ষে যুবদল সভাপতি মোনায়েম মুন্না আগরতলা অভিমুখে এ লংমার্চের কর্মসূচি ঘোষণা করেন।

এরপর তিনি ওইদিন সন্ধ্যায় আখাউড়া সীমান্তে সমাবেশস্থল পরিদর্শনে যান। এ সময় মুন্নার সঙ্গে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী উপস্থিত ছিলেন।

এর আগে একই ইস্যুতে গত রোববার (৮ ডিসেম্বর) যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে ঢাকার নয়াপল্টন থেকে বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি করে। রামপুরা ব্রিজের কাছে হাজার হাজার নেতা-কর্মীর পদযাত্রা পুলিশ আটকে দিলে তিন সংগঠনের নেতারা মোনায়েম মুন্নার নেতৃত্বে বারিধারায় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেন।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

হাসিনা-জয়ের ৩০ কোটি ডলার পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু

৫ আগস্টের ঐক্য ধরে রাখতে না পারলে ইতিহাস ক্ষমা করবে না

দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের

নোয়াখালীতে ধর্ষণে ব্যর্থ হয়ে মাকে হত্যা

টাকা ছাপিয়ে ছাড়লে কার লাভ, কার ক্ষতি?

সোনালি আঁশে সুদিন ফেরানোর চেষ্টা

নারায়ণগঞ্জে সাবেক ছাত্রশিবির নেতাদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জে ঢালাই স্পেশাল সিমেন্ট বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালা

আড়াইহাজার পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেপ্তার

ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা !

error: Content is protected !!