Saturday , 12 September 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

আলো-আঁধারের কাব্য’ গ্রন্থের প্রকাশনা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

প্রতিবেদক
AlorDhara24
September 12, 2026 1:59 pm

নিজস্ব প্রতিনিধিঃ ১২জন গুণী লেখকের কবিতা নিয়ে সাব্বির আহমেদ সেন্টু সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ ” আলো-আঁধারের কাব্য’ গ্রন্থের প্রকাশনা উৎসব ২০২৬ অনুষ্ঠিত।
১২ সেপ্টেম্বর,  শনিবার, বিকেল ৩টায়  ধ্রুব সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে  নারায়ণগঞ্জ  জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য   অধ্যাপক ড. দিদারুল আলম । অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন- অধ্যাপক ড. ফজলুল হক রুমন রেজা অধ্যক্ষ, নারায়ণগঞ্জ কলেজ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন – মু. জালাল উদ্দিন নলুয়া- কবি ও নাট্যকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড.জেবউনেছা – লোক প্রশাসন বিভাগ, জাবি,
আতিক রহমান- কবি ও গবেষক, ফরিদ আহমেদ রবি- কলামিষ্ট ও গবেষক, কাজী ইমাম রত্ন- কবি ও সংগঠক, এ্যাড. শাহানাজ জামান- উপদেষ্টা, ধ্রুব সাহিত্য পরিষদ।
স্বাগত বক্তব্য রাখেন, সাব্বির আহমেদ সেন্টু – প্রতিষ্ঠাতা, ধ্রুব সাহিত্য পরিষদ, কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন, এ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম- সম্পাদক ও প্রকাশক, দৈনিক খবরের পাতা।
কব্যগ্রন্থটিতে কবি সাব্বির আহমেদ সেন্টু, কবি মো: আমির হোসেন,কবি  চঞ্চল মেহমুদ কাশেম,কবি  এস,এ, শামীম, কবি নজরুল ইসলাম শান্ত,কবি প্রিন্স এডওয়ার্ড, কবি শাহানা মান্নান বুলবুল,কবি  বশির আহমেদ তুষার, কবি মো: মামুন হোসেন, কবি এম তাজিমুল ইসলাম,কবি  রবি মিয়াজী,কবি  শামীমা হক মৌসুমীর কবিতা প্রকাশ পায়।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সাহিত্যকে জাগ্রত রাখতে আমাদের সাহিত্য চর্চার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। সেই সাথে পাঠ অভ্যাস  গড়ে তুলতে হবে। এবং নতুন নতুন লেখকদের বের করে নিয়ে আসতে হবে।
 এ সময় স্বরচিত কবিতা পাঠ করেন, জহিরুল ইসলাম মিন্টু, শুক্কুর মাহমুদ জুয়েল, তাজুল ইসলাম, এস,এ,বিপ্লব, কাউছার আক্তার পান্না,স্মৃতি রাণীদে,ঈশিতা দাস,লুৎফা জালাল,রওশন আরা, নাজমুল হাসান,দৈয়দ আলভীর আহমেদ তাসিনসহ প্রমূখ।
অনুষ্ঠানের উপস্থাপনা করেন আবৃত্তি শিল্পী রোকসানা সামিয়া ।

সর্বশেষ - বাংলাদেশ

error: Content is protected !!