Wednesday , 6 May 2026 | [bangla_date]
  1. ​"সিটি কর্পোরেশনের অবহেলায় আর ডি এন ডি লেকে আর কত প্রাণ?
  2. অন্যান্য
  3. আড়াইহাজার
  4. উদ্ধারকৃত মোবাইল বিতরন
  5. ওয়াজ ও দোয়ার মাহফিল
  6. খেলা
  7. গোদনাইল ভুইয়াপাড়ার নবনির্মিত আব্দুল আলী গাজী ঈদগাহে প্রথম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত
  8. গোদনাইলে প্রশাসনের সাঁড়াশি অভিযান: বন্ধ নিজস্ব পাম্প
  9. চাদাবাজী
  10. চাষারা
  11. ঝালকাঠি
  12. দস্যুতা ও মাদকসহ গ্রেফতার ১০
  13. ধর্ম
  14. নলছিটি
  15. নলসিটি

নারায়ণগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
AlorDhara24
May 6, 2026 12:35 pm

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ ইং এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নারায়ণগঞ্জের আয়োজনে বুধবার, ৬ মে ২০২৬ বিকাল ৩টায় ওসমানী পৌর স্টেডিয়াম, নারায়ণগঞ্জে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলীনুর খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজীব ও জেলা প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তা ।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন উপজেলা শিক্ষা কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন বলেন, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে প্রতিবছর প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এ বছর জেলার বিভিন্ন উপজেলার বালক ও বালিকা দলগুলো উপজেলা ও জেলা পর্যায়ের খেলা শেষে ফাইনালে উন্নীত হয়েছে। আজ ফাইনাল খেলায় কেউ চ্যাম্পিয়ন হয়েছে, কেউ রানারআপ হয়েছে। ছাত্র ও ছাত্রীদের খেলা দেখে অনেক ভালো লেগেছে।”

তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা শিশুদের আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

২০২৫ সালের শেষ অথবা ’২৬-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন: ড. ইউনূস

রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুলের পূনঃনামকরণের প্রস্তাব

হল গেটের তালা ভাঙলেন কুয়েট শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

দাউদকান্দিতে শিশুকে ধর্ষণচেষ্টায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

শীতলক্ষ্যা নদীর মাটি কেটে বিক্রি করার সময় জনতা কর্তৃক মাটি ভর্তি ট্রাক আটক

না’গঞ্জ-৪ আসনে আপনারা যদি খেজুর গাছ মার্কায় ভোট দেন, সে-ই ভোটটি পরবে ধানের শীষে: রুহুল আমিন

জিমখানা কলোনীতে মাদক-ছিনতাই ও জুয়ার বিস্তার, গডফাদারদের চিহ্নিতের দাবি

সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও: বাংলাদেশ দলের উদ্দেশে মাশরাফি

error: Content is protected !!